বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • 3:25 am - April 04, 2026
  • পঠিত হয়েছে:২৬৯ বার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ এপ্রিল- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এর মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাহরাইন থেকে আনা বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী বাংলাদেশি ভিসা জটিলতায় পড়ছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো হয়েছে এবং ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সরকারিভাবে দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বীমা সুবিধা অনুযায়ী পরবর্তীতে নিহতদের পরিবারকে প্রায় ১০ লাখ টাকা প্রদান করা হবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি আরও জটিল হলে প্রবাসীদের সহায়তায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au