অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে নতুন কোভিড ধরন ‘সিকাডা’
মেলবোর্ন, ৪ এপ্রিল- বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন কোভিড-১৯ এর ধরন এখন অস্ট্রেলিয়াতেও দ্রুত সংক্রমণ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের প্রকোপ দেখা গেছে, আর…
মেলবোর্ন, ৪ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নৃশংস এই ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে।
নিহত নীলুফার ইয়াসমিন একটি বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। দোকানটি মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড এলাকায় অবস্থিত। দোকানের ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু জানান, প্রায় তিন মাস আগে তিনি এই দোকানে কাজ শুরু করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তার ১৬ ও ২০ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।
দোকানের জায়গার মালিক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান, ঘটনার দুই দিন আগে অর্থাৎ ৩১ মার্চ সকালে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন দোকানে এসে এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যর্থ হন। পরে তিনি নীলুফারের কাছে টাকা দাবি করে বলেন, মেশিন তার টাকা নিয়ে গেছে। জবাবে নীলুফার জানান, এটিএম মেশিন তার নয় এবং ভুল পিন নম্বর দেওয়ার কারণেই টাকা ওঠেনি হতে পারে। এ কথা শুনে অভিযুক্ত ব্যক্তি সেদিন চলে যান।
এরপর ২ এপ্রিল ভোর সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে দোকানের বাইরে গাড়ি ভাঙচুরের শব্দ শুনতে পান নীলুফার ইয়াসমিন। তিনি দোকান থেকে বের হয়ে এসে কী হচ্ছে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ‘আমার টাকা দাও’ বলে চিৎকার করতে করতে নীলুফারের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ১৪ মিনিটের দিকে প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করে অভিযুক্ত ব্যক্তি। এরপর নীলুফার দোকান থেকে বের হয়ে এলে তার মাথায় পরপর একাধিক আঘাত করা হয়। প্রথম আঘাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন, এরপরও হামলাকারী তাকে মারধর করতে থাকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। কে-৯ ইউনিট এবং শেরিফের এভিয়েশন ইউনিট অভিযানে অংশ নেয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে হামলাকারী পালিয়ে গেলেও পরে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
প্রবাসী সূত্রে জানা গেছে, নীলুফার ইয়াসমিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ এলাকায়। তার এই নির্মম হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নিহতের ভাই এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au