বাংলাদেশ

একাত্তরের চেতনায় এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

  • 7:47 pm - April 04, 2026
  • পঠিত হয়েছে:২৫৪ বার
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ এপ্রিল- মহান মুক্তিযুদ্ধকে জাতির গৌরব ও অস্তিত্বের ভিত্তি উল্লেখ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের চেতনা ধারণ করেই বাংলাদেশ অতীতে এগিয়েছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।

তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকে খাটো করার যেকোনো চেষ্টা জাতির জন্য ক্ষতিকর, কারণ এই ইতিহাসই বাংলাদেশের পরিচয়ের মূল ভিত্তি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান প্রাঙ্গণে তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ কখনো অন্যায়-অবিচার মেনে নেয়নি। ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি। এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নেতিবাচক কর্মকাণ্ড যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে। দলের শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্য তুলে ধরে বলেন, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো”— অর্থাৎ দলের মধ্যে অনিয়মকারীদের কোনো জায়গা নেই।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল, ডা. সাখাওয়াত হাসান জীবন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তেলিয়াপাড়া দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au