নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৫ এপ্রিল- জ্বালানি সাশ্রয় ও চলমান পরিস্থিতি বিবেচনায় দেশের সব দোকানপাট ও শপিংমল খোলার সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত জ্বালানি সংকটের কারণে মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং তারা সময়সীমা বাড়ানোর দাবি জানান।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রীর কাছে সময় বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর অনুমতি চান। তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্মূল্যায়ন করে সরকার শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেয়।
প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও পরিবর্তন আনা হতে পারে। সরকার একদিকে যেমন জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে চায়, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যও সচল রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au