বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই সহজ হচ্ছে: জয়শঙ্কর

  • 2:03 am - April 09, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ এপ্রিল- বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সহজ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী Subrahmanyam Jaishankar।

বুধবার (৮ এপ্রিল) ভারতের রাজধানী New Delhi-তে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী Khalilur Rahman-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে প্রক্রিয়া সহজ করার কথা উল্লেখ করা হয়।

নয়াদিল্লি সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী Hardeep Singh Puri-এর সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। সফরের শুরুতে বাংলাদেশের প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Ajit Doval-এর সঙ্গেও সাক্ষাৎ করে।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী Tarique Rahman-এর নেতৃত্বে নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। এই নীতি পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনায় পলাতক আসামিদের প্রত্যর্পণ ইস্যুও গুরুত্ব পায়। শহীদ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানায় বাংলাদেশ। উভয় পক্ষই বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয়।

একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী Asaduzzaman Khan Kamal-কে দেশে ফেরত দেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়।

জ্বালানি সহযোগিতার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। সম্প্রতি বাংলাদেশে ডিজেল সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানিয়ে সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন ড. খলিলুর রহমান। জবাবে ভারতের মন্ত্রী হারদীপ সিং পুরি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au