বাংলাদেশ

আ. লীগের সাবেক নারী এমপি সফুরা বেগম গ্রেপ্তার

  • 3:53 pm - April 09, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
আ. লীগের সাবেক নারী এমপি সফুরা বেগম গ্রেফতার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ এপ্রিল- লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সাবেক সংসদ সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, নাশকতা ও হত্যাসহ মোট ৫টি মামলায় অভিযুক্ত সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করার পর জেলা গোয়েন্দা পুলিশ স্থানীয় থানার সহায়তায় তাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে লালমনিরহাট আনা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই শাখার আরও খবর

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

মেলবোর্ন, ১০ জুন- আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ…

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

মেলবোর্ন, ১০ জুন- বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম উজ্জ্বল করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল করে…

জনতার আফসোস, জাতির ভরসা: শেখ হাসিনা ও সোনার বাংলা পুনর্গঠনের অঙ্গীকার

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক কঠিন সন্ধিক্ষণে। ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র, অর্থনীতি, সমাজ—সবখানে এক ধরনের শূন্যতা, অনিশ্চয়তা আর দিকহারা ভাব। মানুষ…

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত

মেলবোর্ন, ১০ জুন-চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ…

এফ-৩৫ হ্যাঙ্গার ও ২১ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১০ জুন- মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা এফ-৩৫ যুদ্ধবিমানের…

জানা গেল শাকিব-বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম কোথায়!

মেলবোর্ন, ১০ জুন- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবরে আনন্দে ভাসছেন তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের জন্মের সুখবর জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au