বাংলাদেশ

বগুড়া-৬ আসন

উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী বিএনপির রেজাউল করিম বাদশা

  • 2:09 am - April 10, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
রেজাউল করিম বাদশা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ এপ্রিল- বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতের দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে তাকে বিজয়ী ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। এতে করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন চলাকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন। এই আসনটি ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত।

নির্বাচন পরিচালনার জন্য ১৫০টি কেন্দ্রে মোট ৮৩৫টি বুথ স্থাপন করা হয়। এর মধ্যে ৭৮৭টি ছিল স্থায়ী বুথ এবং ৪৮টি অস্থায়ী বুথ। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিপুল ভোটে জয় পেয়ে আবারও রাজনৈতিকভাবে নিজের অবস্থান শক্ত করলেন রেজাউল করিম বাদশা।

এই শাখার আরও খবর

এফ-৩৫ হ্যাঙ্গার ও ২১ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১০ জুন- মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা এফ-৩৫ যুদ্ধবিমানের…

জানা গেল শাকিব-বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম কোথায়!

মেলবোর্ন, ১০ জুন- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবরে আনন্দে ভাসছেন তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের জন্মের সুখবর জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে…

আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : একে আজাদ

মেলবোর্ন, ১০ জুন- দেশে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতার চাপের কারণে বড় ধরনের জনবল সংকোচনের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশের…

পুঁজিগত মুনাফা কর ও নেগেটিভ গিয়ারিং সংস্কার নিয়ে অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক

মেলবোর্ন, ১০ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সরকারের প্রস্তাবিত পুঁজিগত মুনাফা কর (ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা সিজিটি) এবং নেগেটিভ গিয়ারিং ব্যবস্থার পরিবর্তনকে ঘিরে দেশজুড়ে বিতর্ক…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে সংখ্যালঘু নিরাপত্তা

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নতুন করে আঞ্চলিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে…

বাংলাদেশে হিন্দুদের ভূমি হারানো ও দেশত্যাগের পেছনে ‘অর্পিত সম্পত্তি আইন’ নিয়ে নতুন করে বিতর্ক

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ভূমি হারানো, দেশত্যাগ এবং অর্পিত সম্পত্তি আইন (ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট) ঘিরে পুরোনো বিতর্ক আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি প্রকাশিত এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au