বাংলাদেশ

কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

কাশিমপুর কারাগার থেকে স্বজনদের কাছে হস্তান্তর

  • 2:25 am - April 13, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ এপ্রিল- জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিকতা শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, মুক্তির পর তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গত ৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়েছিল। গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পেলেন।

এর আগে ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিন পুলিশ তার দুই দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের সময় দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিম নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫ থেকে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে যোগ দেন এবং পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে এই দায়িত্ব পালন করেন।

এই শাখার আরও খবর

‘জ্বালানি খাতে দুর্নীতিকে টিকিয়ে রাখছে বিশ্বব্যাংক’, বিস্ফোরক অভিযোগ অর্থনীতিবিদ আনিস চৌধুরীর

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতিকে পরোক্ষভাবে সহায়তা করছে বিশ্বব্যাংক। এমন অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘের সাবেক…

অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মেলবোর্ন, ১০ জুন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির পাশাপাশি পরিবারের দুই সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ…

লেবার সরকারকে হটাতে ওয়ান নেশনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত, জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন না অ্যাঙ্গাস টেলর

মেলবোর্ন, ১০ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন জোট-সমীকরণের ইঙ্গিত দিয়েছেন দেশটির বিরোধী জোটের অন্যতম শীর্ষ নেতা অ্যাঙ্গাস টেলর। ক্ষমতাসীন লেবার সরকারকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজন হলে…

বন্ধের দুই দশক পর জেএমবি নেতার মাদ্রাসা আবার সক্রিয় করল কারা?

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদ্রাসা প্রায় দুই দশক পর আবার…

কিশোরীকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, নিহত ৩

মেলবোর্ন, ১০ জুন- পাবনায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। পরে ওই কিশোরীর মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জেরে উত্তেজিত…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন সীমান্ত বৈঠককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au