সর্বশেষ

হাম পরিস্থিতি উদ্বেগজনক: একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

  • 4:16 am - April 14, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
হাম পরিস্থিতি উদ্বেগজনক: একদিনে আরও ৭ শিশুর মৃত্যু,

মেলবোর্ন, ১৪ এপ্রিল- দেশে ছোঁয়াচে রোগ হাম-এর প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও পাঁচজন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বরিশালে পাঁচজন, চট্টগ্রামে তিনজন, ময়মনসিংহে দুইজন এবং রাজশাহীতে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে এখনো নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, একই সময়ে হামের লক্ষণ নিয়ে সারাদেশে মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৬৮ জন এবং রাজশাহী বিভাগে ৬৩ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির গভীরতা তুলে ধরছে।

নতুন সংক্রমণের দিক থেকেও উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১ হাজার ৩৭১ জন, যাদের মধ্যে ২৯ জনকে ভর্তি করা হয়েছে।

ভর্তির সংখ্যায়ও ঢাকার হাসপাতালগুলো এগিয়ে রয়েছে, যেখানে এই সময়ে ২৭৪ জন ভর্তি হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, মাত্র ১১ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১০ হাজার ৯৫৪ জন। এর মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে এই সংক্রমণ আরও বিস্তার লাভ করতে পারে, যা শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au