মমতার গলার কাঁটা হয়ে ভোটের সাত দিন আগে দল ছাড়লেন বিদায়ী বিধায়ক
মেলবোর্ন, ১৭ এপ্রিল- সিপিআইএমের বিরুদ্ধে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার প্রথম মুখ্যমন্ত্রী হন- সেইবারও আব্দুর রাজ্জাক মন্ডলকে হারাতে পারেনি তার দল তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে…
মেলবোর্ন, ১৬ এপ্রিল- কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) রাতের দিকে হোমনা কৃষি কলেজ এলাকার কাছে এ ঘটনা ঘটে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে হোমনা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার রাতে তারা অটোরিকশাযোগে গৃহবধূর বাবার বাড়ি, তিতাস উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। পথে হোমনা কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) এবং তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাদের অটোরিকশার গতিরোধ করেন।
অভিযোগে বলা হয়, এ সময় দম্পতিসহ অটোরিকশাটিকে জোর করে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী গৃহবধূকে আটকে রাখে। অপরদিকে অন্য সহযোগীরা তার স্বামী ও অটোরিকশার চালককে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই সুযোগে আশিকুর রহমান ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে যান এবং পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, ভোর ৪টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তিনি আরও জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এজাহারে একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au