বিশ্ব

মমতার গলার কাঁটা হয়ে ভোটের সাত দিন আগে দল ছাড়লেন বিদায়ী বিধায়ক

তার দাবি, ডোমকল মহকুমার ৩টি আসনেই হারবে তৃণমূলের প্রার্থীরা

  • 1:59 am - April 17, 2026
  • পঠিত হয়েছে:২৯২ বার
তৃণমূল ছাড়লেন তিনবারের বিধয়ক আব্দুর রাজ্জাক মন্ডল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ এপ্রিল- সিপিআইএমের বিরুদ্ধে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার প্রথম মুখ্যমন্ত্রী হন- সেইবারও আব্দুর রাজ্জাক মন্ডলকে হারাতে পারেনি তার দল তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। ২০১৬ সালে পরের বিধানসভা নির্বাচনেও তাকে হারানো সম্ভব হয়নি। তাই কৌশল পাল্টে ২০১৯ সালে বিধায়ক থাকা অবস্থাতেই সিপিআইএম থেকে তৃণমূলে নিয়ে আসা হয় রাজ্জাককে।

পুরস্কার হিসেবে একই আসন থেকে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে আবারও জয়লাভ করেন তিনি। কিন্তু এবার আর টিকিট পাননি আব্দর রাজ্জাক মন্ডল। তাই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ভোটের মাত্র সাতদিন আগে পদত্যাগ করেছেন তৃণমূল কাংগ্রেস থেকে।

শুধু পদত্যাগই করেই ক্ষান্ত হননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন- এই বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত ডোমকল মহকুমার ৩টি আসনেই হারবে তৃণমূলের প্রার্থীরা।

২০২৬ সালের নির্বাচনে জলঙ্গি বিধানসভা কেন্দ্রে আব্দুর রাজ্জাক মণ্ডলের পরিবর্তে বাবর আলিকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

তার অভিযোগ, নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে টাকা না দেওয়ায় তাকে এবার তৃণমূল থেকে টিকিট দেওয়া হয়নি। এছাড়াও তার প্রার্থী হতে না পারার জন্য পাশের বিধানসভা কেন্দ্র রানিনগরের প্রার্থী সৌমিক হোসেনকেও দায়ী করেন তিনি।

বুধবার রাতে জলঙ্গির কাঁটাবাড়িতে নিজের বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন টানা তিনবারের বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডল।

তিনি বলেন, ‘ডোমকল মহকুমার তিনটি আসনেই তৃণমূল প্রার্থীরা পরাজিত হবে। আর এই পরাজয়ের দায় ভবিষ্যতে আমার ওপর চাপানো হতে পারে। এ কারণেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি।’

তবে তৃণমূল ছাড়লেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না। ভবিষ্যতে অন্য কোনও দলে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি সাধারণ ভোটার হিসেবেই ভোট দেব। তৃণমূল বা অন্য কোনও দল, যাকে ইচ্ছা ভোট দিতে পারি।’

রাজ্যে তৃণমূলের সামগ্রিক নির্বাচনী ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করে রাজ্জাক মন্ডল বলেন, ‘আইপ্যাক বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল। শুধু আমার কাছ থেকে নয়, অধিকাংশ বিধানসভা আসনেই টাকার বিনিময়ে প্রার্থী দেওয়া হয়েছে। যার ফল হবে নির্বাচনে তৃণমূলের পরাজয়।’

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘জলঙ্গিতে আমিই তৃণমূলকে প্রতিষ্ঠা করেছি। অথচ আমাকেই বদনাম করা হল। এমনকি তাকে কোনও নির্বাচনী কমিটিতেও স্থান দেওয়া হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই মুর্শিদাবাদে তৃণমূলের সাবেক বিধায়ক হুমায়ূন কবির বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে নতুন দল তৈরি করেছেন। এরই মধ্যে দলটি দুই’শর বেশি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের মাঠে তৃণমূলকে চাপে রেখেছেন তিনি। তার মধ্যে আবার আব্দুর রাজ্জাক মন্ডলের পদত্যাগ মমতার গলার কাঁটা হয়ে ফুটলো।

তারা নিশ্চিত করে বলছেন, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ফলাফল আগের নির্বাচনগুলো থেকে এবার খারাপ হবে। এতে অবশ্যই লাভবান হবে বিজেপি।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au