বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

  • 3:09 am - May 04, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
কুমিল্লা থানা ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মে- কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা এলাকা। প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের থানা ঘেরাও এবং পরিবহনশ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে বাস চলাচল।

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ,

আজ রোববার দুপুরে তাঁকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলীয় নেতা-কর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা। ফলে টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশওস্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশও জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। আটকের পরপরই তাঁর সমর্থকও পরিবহনশ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ-সংক্রান্ত অভিযোগ রয়েছে। তবেএ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আটকের প্রতিবাদে দুপুরের দিকে শতাধিক নেতা-কর্মী কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে জড়ো হন। তাঁদের সঙ্গে ছিলেন পরিবহন খাতের শ্রমিকদের একটি অংশও। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কার্যত অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

এবিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।

এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ওআঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হচ্ছে

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au