বিশ্ব

তামিলনাড়ুতে এগিয়ে বিজয়

  • 6:08 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
তামিলনাড়ুতে এগিয়ে বিজয় , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মে- ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় চমক দেখাচ্ছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে তার দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে রয়েছে।

তথ্য অনুযায়ী, টিভিকে এখন পর্যন্ত ১০৪টি আসনে লিডে আছে, যা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-এর দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ৫২টি আসনে এগিয়ে রয়েছে।

এদিকে বিরোধী দল এআইএডিএমকে ৭৬টি আসনে লিডে থাকলেও মূল আলোচনায় উঠে এসেছেন বিজয়, যিনি ‘থালাপতি’ নামেও পরিচিত। রাজনীতিতে তুলনামূলক নতুন হলেও এই নির্বাচনে তার দলের এমন পারফরম্যান্স অনেককেই বিস্মিত করেছে।

বিভিন্ন এক্সিট পোল বিজয়ের ভালো ফলাফলের ইঙ্গিত দিলেও বাস্তব ফলাফলে তার দলের এই শক্ত অবস্থান রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে হিসাব কষতে বাধ্য করছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে সরকার গঠনের পথে এগোতে পারেন কি না এই জনপ্রিয় তারকা।

এই শাখার আরও খবর

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২…

অপ্রতিম হত্যা নিয়ে পরিবারের ভিন্ন সন্দেহ, তদন্তের দাবি

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেওয়াকে হত্যার কারণ হিসেবে বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে…

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, নিখোঁজ ৪

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের প্রভাবে…

অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন: স্টুডেন্ট, গ্র্যাজুয়েট ও ভিজিটর ভিসায় কঠোরতা

OTN Bangla Desk: অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ‘ভিসা হপিং’ বন্ধ, আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসাধারীদের পরিবারের সদস্য আনার সুযোগ…

৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ব্যবসায়ী নিখোঁজ

লক্ষ্মীপুর শহরের চারটি জুয়েলার্স থেকে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au