বিশ্ব

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

  • 11:42 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

মেলবোর্ন, ৮ মে-  তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নবাগত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। ছোট দলগুলোর সমর্থন নিয়ে এবার প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন দলটির প্রধান ও জনপ্রিয় অভিনেতা বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকে নেতৃত্বাধীন নতুন জোট সরকারে অংশ নিচ্ছে কয়েকটি আঞ্চলিক ও বামপন্থী দল। জোটের সমঝোতা অনুযায়ী বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) একটি মন্ত্রী পদ পেতে যাচ্ছে। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিএম)-এর জন্য দুটি মন্ত্রী পদ রাখা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ আলোচনার পর দুইজন করে বিধায়ক থাকা তিনটি ছোট দল টিভিকেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে এসব দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে)-এর মিত্র হিসেবে পরিচিত ছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটসঙ্গীদের সঙ্গে সমঝোতা গড়ে তুলতে বিজয় অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন ছোট দলগুলোর ওপর কোনো চাপ সৃষ্টি না করে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ায় রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যায়।

এদিকে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেও নতুন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে কংগ্রেসও টিভিকে সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে। ফলে সরকার গঠনের আগেই মন্ত্রিসভা নিয়ে জোটের শরিকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি ডিএমকে ও এআইএডিএমকের নিয়ন্ত্রণে থাকলেও এবার সেই ধারায় বড় ভাঙন দেখা গেছে। বিজয়ের নেতৃত্বে টিভিকের উত্থান রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিনেমার জনপ্রিয় ‘থালাপতি’ এবার বাস্তব রাজনীতির ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেলেন। জোটসঙ্গীদের সন্তুষ্ট রেখে সরকার গঠন করতে পারলে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

এই শাখার আরও খবর

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২…

অপ্রতিম হত্যা নিয়ে পরিবারের ভিন্ন সন্দেহ, তদন্তের দাবি

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেওয়াকে হত্যার কারণ হিসেবে বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au