বিশ্ব

কঙ্গোতে মিলিশিয়া হামলায় নিহত অন্তত ৬৯

  • 9:48 pm - May 10, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে-  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভয়াবহ মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলে স্বর্ণখনির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা সহিংসতার মধ্যেই নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লেন্দু সম্প্রদায়ের সমর্থক হিসেবে পরিচিত ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো’ বা কোডেকো মিলিশিয়ার সদস্যরা গত ২৮ এপ্রিল ইতুরি প্রদেশের কয়েকটি গ্রামে একযোগে হামলা চালায়। এতে নারী-শিশুসহ বহু মানুষ নিহত হন। হামলার পর আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রের দাবি, এর আগে হেমা সম্প্রদায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ‘কনভেনশন ফর দ্য পপুলার রেভলিউশন’ বা সিআরপি গোষ্ঠী কঙ্গোর সেনাবাহিনীর একটি অবস্থানে হামলা চালায়। পিম্বো এলাকার কাছে ওই হামলার জের ধরেই পাল্টাপাল্টি সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়।

নাগরিক সমাজের নেতা দিয়ুদোনে লোসা জানিয়েছেন, এপ্রিলের শেষ সপ্তাহে কোডেকো মিলিশিয়া ও প্রতিপক্ষের হামলা-পাল্টা হামলায় ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও অন্তত ১৯ জন মিলিশিয়া সদস্য ও সেনাসদস্য রয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েকদিন ধরে নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার পর্যন্ত মাত্র ২৫টি মরদেহ দাফন করা গেছে। বাকি মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

পূর্ব কঙ্গোতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। বিশেষ করে স্বর্ণ ও খনিজসম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অঞ্চলটিতে সহিংসতা, লুটপাট ও মানবিক সংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au