বিশ্ব

হোয়াইট হাউজের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন নিহত

  • 1:09 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:৩১১ বার
গোলাগুলির পর সতর্ক অবস্থানে সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৪ মে- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকির কাছে বন্দুকধারীর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন নিরাপত্তা চেকপয়েন্টে এ ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে নিয়ে নিরাপত্তা এলাকায় প্রবেশের চেষ্টা করে। পরে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে বন্দুকধারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ভেতরে অবস্থান করছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউজ এলাকায় জরুরি লকডাউন জারি করা হয় এবং ন্যাশনাল গার্ড সদস্যরা এলাকা ঘিরে ফেলে।

প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট জানান, হোয়াইট হাউজের নর্থ লন থেকে অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ সময় উপস্থিত সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই ‘স্টে-অ্যাওয়ে অর্ডার’ জারি ছিল, যার মাধ্যমে তাকে ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করেই তিনি নিরাপত্তা এলাকায় ঢোকার চেষ্টা করেন।

এ ঘটনায় কোনো সিক্রেট সার্ভিস সদস্য আহত না হলেও এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হামলাকারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনার তদন্তে সিক্রেট সার্ভিসকে পূর্ণ সহযোগিতা করছে তাদের সংস্থা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারাও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার পর এক মাসেরও কম সময়ের মধ্যে এটি তার নিরাপত্তা ঘিরে দ্বিতীয় বড় ধরনের ঘটনা।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au