বিশ্ব

পশ্চিমবঙ্গ বিধানসভায় আরেকটি আসন জিতল বিজেপি

  • 1:46 am - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
পশ্চিমবঙ্গ বিধানসভায় আরেকটি আসন জিতল বিজেপি ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫মে-  পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রোববার ভোট গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা প্রায় ১ লাখ ৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৮-এ।

নির্বাচনের শুরু থেকেই ফলতা কেন্দ্রটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল। তবে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের মাঠ থেকে কার্যত সরে দাঁড়ানোর পর বিজেপির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ভোটের দিন থেকে শুরু করে ফল ঘোষণার দিন পর্যন্ত তৃণমূলের সক্রিয় উপস্থিতি খুব একটা দেখা যায়নি।

ভোট গণনার প্রথম রাউন্ড থেকেই বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে ছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ব্যবধান আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ফলতা আসনে গেরুয়া শিবিরের আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি।

অন্যদিকে, তৃণমূলের অনুপস্থিতিতে বামপন্থিরা কিছুটা সুবিধা পায়। সিপিআই (এম) প্রার্থী শম্ভুনাথ কুরমি প্রায় ৪০ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন। কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা পেয়েছেন প্রায় ১০ হাজার ভোট।

স্থানীয় পর্যায়ে তৃণমূলের প্রচার কার্যক্রম অনেকটাই দুর্বল হয়ে পড়ায় সিপিএম এবং আইএসএফ মাঠে সক্রিয় ছিল বলে জানা গেছে। বামপন্থি নেতারা বলছেন, এই উপনির্বাচনকে তারা ভবিষ্যৎ সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন। তাদের দাবি, ভোটের হার কিছুটা বৃদ্ধি পাওয়া আগামী নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফলতা উপনির্বাচনের এই ফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তৃণমূলের দুর্বল উপস্থিতি এবং বিজেপির শক্ত অবস্থান আগামী দিনে রাজ্যের রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে।

এই শাখার আরও খবর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au