বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স বাতিলসহ উচ্চশিক্ষায় বড় সংস্কার আসছে
মেলবোর্ন, ৯ জুন- দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বাতিলের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষা…
মেলবোর্ন, ৯ জুন- ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত—বাংলাদেশ আওয়ামী লীগ টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এই ১৫ বছরে দেশের চেহারা বদলেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০০৯ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৭৯৩ ডলার। ২০২৪ সালে তা ২৮২৭ ডলার। জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৬.৫%। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, ১০টি অর্থনৈতিক অঞ্চল—উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
তবু প্রশ্ন থেকে যায়—স্বাধীনতার ৫৫ বছর পর এসে, কেন তৃতীয় প্রজন্মের হাতে ৩০ লাখ শহিদের রক্তে কেনা লাল-সবুজের পতাকা অবমানিত হয় কেন ?
উত্তর একটাই: উন্নয়ন হয়েছে, কিন্তু বয়ান পৌঁছায়নি। অর্থনৈতিক সাফল্য মানুষের হৃদয় জিততে পারেনি। আর রাজনীতিতে হৃদয় না জিতলে, ব্যালট বাক্স বাঁচে না।
যুক্তরাষ্ট্রভিত্তিক রিসার্চ ফার্ম “Global Risk Insights” এর ২০২৩ সালের রিপোর্ট বলছে—বাংলাদেশে প্রতি বছর রাজনৈতিক উদ্দেশ্যে প্রায় ২০০ কোটি টাকার বেশি ব্যয় হয় “মিথ্যা তথ্য ও নেগেটিভ বয়ান প্রচারে”। পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, জুলকারনাইন সায়েরদের ইউটিউব চ্যানেলের সম্মিলিত মাসিক ভিউ ৮ কোটির বেশি। বিপরীতে আওয়ামী লীগের অফিসিয়াল ডিজিটাল সেলের কন্টেন্ট রিচ ছিল তার ১০ ভাগের ১ ভাগও না। ফলাফল: একতরফা মিথ্যার সামনে সত্য দুর্বল হয়ে পড়ে।
এই পতন থেকে উত্তরণের পথ দেখিয়েছে কে? ঢাকার এসি রুম না। দেখিয়েছে মাঠের মানুষ, ইউনিয়নের কর্মী, ওয়ার্ডের ত্যাগী নেতা। তাদের গলাই আজকের কলাম। তাদের চাওয়াই আগামীর আওয়ামী লীগের নকশা।
সমস্যা নির্ণয়: তৃণমূলের আয়নায় ৪টি গভীর ঘা-
তৃণমূলের কর্মীরা, নিরপেক্ষ নাগরিকরা—সবার বিশ্লেষণ মিলিয়ে ৪টি মূল সমস্যা চিহ্নিত হয়:
অনুপ্রবেশকারীর রাজত্ব: “কাক-বক-ময়ূর” তত্ত্ব
২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪—এই চার নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের ৭০% এর বেশি নতুন মুখ। “বাংলাদেশ প্রতিদিন” এর ২০২৪ সালের একটি অনুসন্ধানী রিপোর্টে দেখা যায়—বর্তমান সংসদ সদস্যদের ৪৩% এর ব্যবসায়িক পার্টনার বা ঘনিষ্ঠ সহযোগী বিএনপি-জামায়াতপন্থী। এরাই তৃণমূলের ভাষায় “কাক-বক-ময়ূর”। দেখতে সুন্দর, পালক চকচকে, কিন্তু আদর্শে শূন্য।
এরা ২০০১-২০০৮ এর নির্যাতনের সময় দলে ছিল না। ২০১৩-২০১৫ এর অবরোধ-হরতালে মাঠে ছিল না। ছিল যখন ক্ষমতা, ছিল যখন টেন্ডার, ছিল যখন পদ। পদ-পদবি, সুযোগ-সুবিধা নিয়েও এরাই ভেতর থেকে জামায়াত-বিএনপির এজেন্ডা লালন-পালন করেছে। ফল: দল ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে।
নেতৃত্ব সংকট ও মনোনয়ন বাণিজ্য
Transparency International Bangladesh এর ২০২৩ সালের “স্থানীয় সরকার নির্বাচন” শীর্ষক গবেষণা বলছে—ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে ৬৭% ক্ষেত্রে। একজন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে গড়ে ১৫ থেকে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দলীয় নেতাদের বিরুদ্ধে।
ফল কী হয়েছে? সৎ, শিক্ষিত, ত্যাগী, মাঠের কর্মী বাদ পড়েছে। সামনে এসেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অশিক্ষিত, সুবিধাভোগী। টাকার বিনিময়ে মনোনয়ন, আত্মীয়তা সূত্রে পকেট কমিটি—এই কালচার বজায় থাকলে দলের চরিত্র বদলাবে কী করে? তৃণমূলের কর্মী হতাশ হয়েছে, কর্মী নিষ্ক্রিয় হয়েছে।
আদর্শিক ফ্রন্টে পরাজয়: ধর্ম ও ইতিহাস
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশে ১৪,০ এর বেশি কওমি ও আলিয়া মাদ্রাসা সক্রিয়। সরকারি উদ্যোগে “মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র” নির্মিত হয়েছে ৫৬০টি। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের ২০২৩ সালের প্রতিবেদন বলছে—এই ৫৬০টি মসজিদের মাত্র ২০% এ নিয়মিত উদার, অহিংস ইসলামি চর্চা, তাফসিরুল কুরআন, ইসলামের ইতিহাস বিষয়ক কর্মসূচি হয়। বাকিগুলো শুধু কাঠামো।
ফাঁকা মাঠ পেয়ে ধর্ম ব্যবসায়ীরা, জঙ্গিবাদের প্রচারকরা মাঠ দখল করেছে। “মুক্তিযুদ্ধ জাদুঘর” এর ২০২৩ সালের জরিপে দেখা যায়—ঢাকার বাইরে ১৮-২৫ বছর বয়সীদের ৫৮% একাত্তরের সঠিক ইতিহাস, সেক্টর কমান্ডারদের নাম, বীরশ্রেষ্ঠদের ত্যাগ সম্পর্কে জানে না। পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের নায়কদের জীবন অনুপস্থিত। ফলে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধু—এগুলো অবমাননার শিকার হয়।
ডিজিটাল যুদ্ধে ভরাডুবি
DataReportal 2024 এর তথ্য: বাংলাদেশে সক্রিয় ফেসবুক ব্যবহারকারী ৫.৫ কোটি, ইউটিউব ব্যবহারকারী ৪.৩ কোটি, টিকটক ২.২ কোটি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের গড় এনগেজমেন্ট রেট 0.8%। বিপরীতে গুজব প্রচারকারী কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের এনগেজমেন্ট রেট 12% এর বেশি।
অর্থাৎ অনলাইনে যুদ্ধে আওয়ামী লীগ ১৫ গুণ পিছিয়ে। পিনাকী-ইলিয়াসরা ১ ঘণ্টার মধ্যে গুজব ছড়ায়, আর আওয়ামী লীগের তথ্যভিত্তিক জবাব আসতে ৪৮ ঘণ্টা লেগে যায়। এই ৪৮ ঘণ্টায় মিথ্যা সত্যের জায়গা দখল করে ফেলে।
সমাধান: তৃণমূলের ১৪ দফা রোডম্যাপ—”No Hybrid, No Money”
তৃণমূল কর্মী, নিরপেক্ষ নাগরিক—সবার মতামত একত্র করে ১৪ দফা রোডম্যাপ তৈরি হয়েছে। মূলনীতি একটাই: “No Hybrid, No Money. এই হউক নতুন আওয়ামী লীগ।”
শুদ্ধি অভিযান ও কুষ্ঠু ঠিকুজি যাচাই
দলে নতুন কাউকে নেওয়ার আগে ৩ স্তরের বাধ্যতামূলক যাচাই:
ক. পরিবারের মুক্তিযুদ্ধে ভূমিকা ও কুষ্ঠু ঠিকুজি
খ. ২০০১-২০০৮ ও ২০১৩-২০১৫ এর আন্দোলনে অংশগ্রহণের প্রমাণ
গ. স্থানীয় সমাজে গ্রহণযোগ্যতা ও চরিত্র
“নো জামাত, নো রাজাকার, নো পীর পয়গম্বর”—এই তিন শ্রেণির জন্য দলের দরজা চিরতরে বন্ধ।
গ্রেডিং সিস্টেম: কে নেতা, কে কর্মী
দলীয় পদ ও মনোনয়ন শুধু নিচের ৩ গ্রেডের জন্য:
গ্রেড ১: কট্টর ও আত্মদানে প্রস্তুত
গ্রেড ২: পরিবারগতভাবেই আওয়ামী লীগ ও পিওর
গ্রেড ৩: মধ্যম সমর্থক কিন্তু সব সময় আওয়ামী লীগে আছে
গ্রেড ৪ থেকে ৭: ভাসমান, চতুর সুবিধাভোগী, অনুপ্রবেশকারী, স্বাধীনতা বিরোধী—এরা কমিটি ও মনোনয়ন থেকে বাদ। এই গ্রেডিং সিস্টেম ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করতে হবে।
ত্যাগের মূল্যায়ন: বিগত ২২ মাসের ছাঁকনি
Center for Policy Dialogue এর ভাষায়—”ক্রাইসিস মোমেন্টেই আসল রাজনৈতিক কর্মী চেনা যায়”। বিগত ২২ মাসে যারা মাঠে ছিল, মামলা-হামলা সহ্য করেছে, জেল খেটেছে—তাদের তালিকা করে ৭০% সাংগঠনিক পদে রাখা বাধ্যতামূলক। ত্যাগ ছাড়া পদ না—এই নীতি কঠোরভাবে মানতে হবে।
স্বচ্ছ নির্বাচন ও গণতন্ত্র: তৃণমূল থেকে কেন্দ্র
ইউনিয়ন ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি—সব কমিটি গঠন হবে কর্মীদের গোপন ব্যালটের মাধ্যমে। “উপর থেকে চাপিয়ে দেওয়া পকেট কমিটি” বাতিল। মনোনয়ন বাণিজ্য বন্ধে অনলাইন আবেদন + তৃণমূলের ১০০ জন কর্মীর রেটিং সিস্টেম চালু করতে হবে।
রুটিন মাফিক প্রশিক্ষণ ও আদর্শিক ক্লাস
প্রতি মাসে ১ দিন “আদর্শিক ক্লাস” বাধ্যতামূলক। বিষয়: মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্লেষণ, বাংলাদেশের সংবিধান, জনসংযোগ ও যোগাযোগ কৌশল। ছাত্রলীগ-যুবলীগের জন্য এই ক্লাস ছাড়া পদোন্নতি না।
অনলাইন পাল্টা যুদ্ধ: গুজবের জবাব তথ্য দিয়ে
পিনাকী-ইলিয়াসদের গুজবের বিপরীতে “২৪/৭ ফ্যাক্ট চেক সেল” গঠন। গুজব ছড়ানোর ২ ঘণ্টার মধ্যে তথ্যভিত্তিক ভিডিও, ইনফোগ্রাফিক, পোস্ট দিয়ে জবাব দিতে হবে। লক্ষ্য: আওয়ামী লীগের ডিজিটাল কন্টেন্টের এনগেজমেন্ট রেট 0.8% থেকে 8% এ উন্নীত করা।
সৎ, শিক্ষিত, মানবিক নেতার মূল্যায়ন
দুর্নীতির অভিযোগ দুদক বা আদালতে প্রমাণিত হলে সংশ্লিষ্ট এমপি-মন্ত্রী-নেতাকে দলীয় পদ ও মনোনয়ন থেকে বয়কট করতে হবে। দুদকের তথ্য ব্যবহার করে “শুদ্ধ নেতার তালিকা” প্রকাশ করতে হবে। সৎ, মানবিক, নৈতিক নেতাকেই সামনে আনতে হবে।
ছাঁটাই ও কন্ট্রোল: শৃঙ্খলা ফেরানো –
চাঁদাবাজ, টেন্ডারবাজ, অশিক্ষিত, হাইব্রিড, গুপ্ত অনুপ্রবেশকারী—এদের দল থেকে বহিষ্কার। ছাত্রলীগ-যুবলীগের কেন্দ্রীয় কমিটি দিয়ে মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং। অপরাধে জড়ানোর ৭২ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ জারি করতে হবে।
ইতিহাস রক্ষা: পাঠ্যবই ও প্রচার
NCTB এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠ, ১১ জন সেক্টর কমান্ডার, ১৯৫২ থেকে ১৯৭১ এর প্রতিটি ঐতিহাসিক স্থাপনা ও ঘটনা পাঠ্যবইয়ে বাধ্যতামূলক করতে হবে। স্কুল-কলেজ-মাদ্রাসায় “মুক্তিযুদ্ধ কর্নার” স্থাপন। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত অবমাননাকারীদের বিরুদ্ধে তথ্যভিত্তিক ডিজিটাল ক্যাম্পেইন চালিয়ে তাদের রাজনীতি রুখে দিতে হবে।
লক্ষ্য ও ব্যাকাপ প্ল্যান: অনিশ্চয়তার জন্য প্রস্তুতি
দলের দীর্ঘমেয়াদি ভিশন ২০৩০ ও ২০৪১ লিখিত আকারে প্রণয়ন। সাথে স্বল্পমেয়াদি ১ বছর ও ৩ বছরের লক্ষ্য। রাজনীতি অনিশ্চিত—তাই প্ল্যান A, B, C—একাধিক ব্যাকাপ প্ল্যান রেডি রাখতে হবে। একটা ফেল করলে আরেকটা যেন কাজ করে।
পরীক্ষীত কর্মীর যথাযথ মূল্যায়ন
যারা ক্রাইসিসে মাঠে ছিল, জেল খেটেছে, মামলা খেয়েছে—তাদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। ত্যাগী কর্মীর সন্তানের চাকরি, চিকিৎসা, শিক্ষায় অগ্রাধিকার—এটা নৈতিক দায়।
সাংগঠনিক ও সাংস্কৃতিক চর্চা
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনে প্রতি ত্রৈমাসিকে সাংগঠনিক ওয়ার্কশপ। সাথে “জয় বাংলা সাংস্কৃতিক উৎসব”—গান, নাটক, আবৃত্তি, চিত্রাঙ্কনের মাধ্যমে মুক্তিযুদ্ধ চেতনা চর্চা। কর্মী হবে আদর্শিক ও সাংস্কৃতিক—শুধু মিছিলের লোক না।
অনলাইন প্রশিক্ষণ: ডিজিটাল যোদ্ধা তৈরি
প্রতি জেলায় ১০ জন কর্মীকে “ডিজিটাল যোদ্ধা” হিসেবে ৩ মাসের প্রশিক্ষণ। বিষয়: সাইবার নিরাপত্তা, কন্টেন্ট তৈরি, AI দিয়ে ফ্যাক্ট চেক, ভিডিও এডিটিং। এই ৬৪০ জন ডিজিটাল যোদ্ধাই অনলাইনে দলের প্রধান শক্তি হবে।
মুখপাত্র নিয়োগ:
দলের একজন শিক্ষিত, সাহসী, আপোষহীন মুখপাত্র নিয়োগ বাধ্যতামূলক। যে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায়, টকশোতে, অনলাইনে দলের অবস্থান পরিষ্কারভাবে, তথ্য দিয়ে তুলে ধরবে। সপ্তাহে ২ দিন প্রেস ব্রিফিং তার রুটিন কাজ হবে।
নিরপেক্ষ চোখে সত্য ও উপসংহার
সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত এসেছে একজন সাধারণ নাগরিকের কাছ থেকে—যিনি রাজনীতি করেন না, কখনো আওয়ামী লীগ-ছাত্রলীগে যুক্ত ছিলেন না। তার বিশ্লেষণও একই: পকেট কমিটি বাদ, মনোনয়ন বাণিজ্য বাদ, ছাত্রলীগ-যুবলীগের লাগাম টানা, অনলাইনে গুজবের পাল্টা তথ্যযুদ্ধ, জঙ্গিবাদ ও দুর্নীতিতে আপোষহীনতা।
যখন দলের ভেতরের মানুষ ও বাইরের নিরপেক্ষ মানুষ একই রোগ ধরে, একই ওষুধ দেয়—তখন বুঝতে হবে রোগ নির্ণয় সঠিক। এখন প্রয়োজন সিদ্ধান্ত ও বাস্তবায়ন।
বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিতে হবে। ধর্মান্ধতা ও জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগকে কঠোর থেকে কঠোরতর হতে হবে। কমিটি গঠনের ভার তৃণমূলের সৎ ও ত্যাগী কর্মীর হাতে দিতে হবে। আর আগের ধান্দাবাজদের উপর ২৪/৭ নজরদারি রাখতে হবে।
পতন হয়েছে, লাঞ্ছনা হয়েছে। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক মাটির মানুষ বেঁচে আছে। উল্লেখিত তৃণমূলের অধিকাংশ কর্মী সমর্থকদের মনের কথা। সেটাই ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। তাদের ১৪ দফাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের নকশা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au