বিশ্ব

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

  • 4:19 pm - June 11, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২২টি দেশ যৌথভাবে ইরানকে তাদের ভূখণ্ডে কথিত হামলা, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের কর্মকাণ্ড বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিয়েছে। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রকাশিত এই যৌথ বিবৃতিকে তেহরানের ওপর পশ্চিমা দেশগুলোর অন্যতম শক্ত অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার প্রকাশিত যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, কোনো রাষ্ট্রের ভূখণ্ডে মানুষ হত্যা, অপহরণ, নজরদারি বা ভয় দেখানোর মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং এর বিশেষ বৈদেশিক শাখা কুদস ফোর্স বিভিন্ন দেশে ভিন্নমতাবলম্বী ব্যক্তি, সাংবাদিক, ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন দেশে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেছে দেশগুলো।

২২ দেশের জোট আরও জানিয়েছে, নিজেদের নাগরিক এবং জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়ে তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের আন্তঃসীমান্ত হুমকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, চেক প্রজাতন্ত্র, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া ও আলবেনিয়া।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই বিবৃতি নতুন তাৎপর্য বহন করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো সমন্বিত বার্তা দেওয়ার চেষ্টা করছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতে তেহরান এ ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক এই কূটনৈতিক চাপ ভবিষ্যতে ইরান ও পশ্চিমা বিশ্বের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au