খেলা

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে বিক্ষোভ-দাঙ্গা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • 8:53 pm - June 12, 2026
  • পঠিত হয়েছে:২৭৪ বার
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে বিক্ষোভ-দাঙ্গা ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুন- মেক্সিকোতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ চলাকালে রাজধানী মেক্সিকো সিটির বাইরে ব্যাপক বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেয়। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের সময় বানোর্তে স্টেডিয়ামের আশপাশে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের বিপুল ব্যয় এবং দেশের গুরুত্বপূর্ণ সামাজিক সংকট উপেক্ষার অভিযোগ তুলে বিভিন্ন সংগঠন স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীদের একটি অংশ মেক্সিকোতে মাদকচক্র-সম্পর্কিত নিখোঁজ মানুষের সংখ্যা বৃদ্ধির প্রতিবাদ জানায়। অন্যদিকে জাতীয় শিক্ষক সংগঠন ‘কোঅর্ডিনাদোরা নাসিওনাল দে ত্রাবাহাদোরেস দে লা এদুকাসিওন’-এর (সিএনটিই) সদস্যরা শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে অংশ নেন।

প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কর্মসূচি পরে সহিংস রূপ নেয়। মেক্সিকো সিটির সিটিজেন সিকিউরিটি সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রায় ৮০০ বিক্ষোভকারীর ভিড় থেকে মুখোশধারী প্রায় ২০০ ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের দিকে ট্রাফিক কোন, ইট-পাটকেল ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কিছু স্থানে পেট্রোলবোমাও ছোড়া হয়। এ সময় কয়েকটি রাস্তার অবকাঠামোতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ও অশ্বারোহী বাহিনী মোতায়েন করা হয়।

বিশ্বকাপের বিরোধিতাকারীরা দাবি করেন, দেশটিতে বর্তমানে ১ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, অথচ সরকার সেই সংকট সমাধানের পরিবর্তে বিশ্বকাপ আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিক্ষোভকারীরা লিফলেট বিতরণ করে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের দুর্ভোগ তুলে ধরেন এবং সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তবে দাঙ্গার সঙ্গে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন, আন্দোলনকারী গোষ্ঠী কিংবা টিকিটবিহীন সমর্থকদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা বিষয়ক সচিব ওমর গার্সিয়া হারফুচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম-এর নির্দেশনায় কেন্দ্রীয় সরকার ও মেক্সিকো সিটি প্রশাসন যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে।

ওমর হারফুচ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, পুলিশের পেশাদারিত্ব, সংযম ও সাহসিকতার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং হাজারো দর্শক নিরাপদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে পেরেছেন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠের ভেতরে ফুটবল উন্মাদনা থাকলেও মাঠের বাইরে সহিংস বিক্ষোভ মেক্সিকোর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে এবং কর্তৃপক্ষ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au