বিশ্ব

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

  • 4:21 pm - June 13, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
স্ত্রীর সঙ্গে নিহত। ছবি: বিবিসি

মেলবোর্ন, ১৩ জুন- ওমান উপসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ভারতীয় নাবিক পাটনালা সুরেশের শেষ কথাগুলো এখনো ভুলতে পারছেন না তার স্ত্রী পাটনালা ভার্গবী। মাত্র কয়েকদিন আগেও স্বামী তাকে আশ্বস্ত করেছিলেন, তিনি নিরাপদেই বাড়ি ফিরবেন এবং পরিবারের সঙ্গে ১৫তম বিবাহবার্ষিকী উদযাপন করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূরণ হলো না। হামলার পর দেশে ফিরছে তার নিথর দেহ।

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বাসিন্দা পাটনালা সুরেশ ছিলেন তেলবাহী জাহাজ এমটি সেত্তেবেলো-এর প্রধান প্রকৌশলী। গত বুধবার ওমান উপসাগরে জাহাজটিতে মার্কিন বাহিনীর হামলায় তিনি নিহত হন। একই ঘটনায় আরও দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ইরান-সংশ্লিষ্ট তেল পরিবহন করছিল এবং সতর্কবার্তা অমান্য করায় অভিযান চালানো হয়। তবে জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, জাহাজটির সঙ্গে ইরানের কোনো সম্পর্ক ছিল না এবং হামলার আগে কোনো ধরনের সতর্কতাও দেওয়া হয়নি।

নিহত সুরেশের স্ত্রী ভার্গবী বলেন, “ও বলেছিল খুব শিগগিরই বাড়ি ফিরবে। বলেছিল, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যে মানুষটা নিরাপদে ফেরার কথা দিয়েছিল, সে-ই লাশ হয়ে ফিরছে।”

তিনি জানান, হামলার কয়েকদিন আগেও স্বামীর সঙ্গে নিয়মিত কথা হতো। সমুদ্রে চলমান উত্তেজনার খবর থাকলেও সুরেশ তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি নিরাপদেই আছেন। পরিবারের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর ধরে সমুদ্রে কর্মরত ছিলেন সুরেশ। দীর্ঘ সময় জাহাজে দায়িত্ব পালন করলেও পরিবার ও সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তবে গত ৫ জুনের পর থেকে যোগাযোগে বিঘ্ন দেখা দেয় এবং ৯ জুনের পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ভার্গবী প্রথমে ভেবেছিলেন সমুদ্রের নেটওয়ার্ক সমস্যার কারণেই যোগাযোগ হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর তিনি জানতে পারেন, হামলার সময় জাহাজের জেনারেটরের একটি কারিগরি ত্রুটি পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার স্বামী।

শুধু স্বামী নয়, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকেও হারিয়েছেন ভার্গবী। তাদের দুই সন্তান ছাড়াও বড় বোন ও দুলাভাই মারা যাওয়ার পর দুই ভাতিজির দায়িত্বও নিয়েছিলেন সুরেশ। এখন চার শিশুর ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

ভার্গবী বলেন, “পুরো পরিবার সুরেশের আয়ের ওপর নির্ভর করত। এখন সন্তানদের কীভাবে মানুষ করব, কীভাবে পড়াশোনা চালাব, কিছুই বুঝতে পারছি না।”

একই ধরনের শোক নেমে এসেছে ভারতের হিমাচল প্রদেশের হামিরপুর জেলার আদিত্য শর্মার পরিবারেও। মাত্র ২৩ বছর বয়সী আদিত্য ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার বাবা রাজেশ শর্মা বলেন, “আমি শুধু জানতে চাই, শেষ মুহূর্তে আমার ছেলের সঙ্গে কী ঘটেছিল। অন্যদের যখন উদ্ধার করা হয়েছে, তখন তাকে কেন বাঁচানো গেল না?”

উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা শিবানন্দ চৌরাসিয়ার পরিবারও একই প্রশ্ন তুলেছে। ৩৫ বছর বয়সী এই নাবিক বিদেশি একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাবা রামজি চৌরাসিয়া জানান, হামলার মাত্র একদিন আগেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। তখন সবকিছু স্বাভাবিক বলেই জানিয়েছিলেন তিনি।

এ ঘটনায় ভারতের বিভিন্ন অঞ্চলে নিহত নাবিকদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির জাহাজ পরিবহনমন্ত্রী সর্বনন্দ স্যান্যায়াল নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন এবং ঘটনাটিকে ভারতের সামুদ্রিক খাতের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে ভারত সরকারও বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কাছে কড়া বার্তা পাঠিয়েছে বলে জানা গেছে। তবে নিহতদের স্বজনদের কাছে আন্তর্জাতিক কূটনীতি বা ভূরাজনৈতিক হিসাব এখন গৌণ। তাদের একমাত্র অপেক্ষা প্রিয়জনের মরদেহ দেশে ফিরে আসা এবং শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ পাওয়া।

ওমান উপসাগরের এই হামলা শুধু তিনজন নাবিকের প্রাণই কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে তিনটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতের ভিত্তিও। নিহতদের স্বজনরা এখন ঘটনার পূর্ণ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক উদ্যোগের দাবি জানিয়েছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au