বাংলাদেশ

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়, যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই দেশ

  • 11:56 pm - June 16, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়, যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই দেশ ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি কেনাবেচার সম্পর্ক ছাড়িয়ে এবার যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের দিকেও এগোচ্ছে ঢাকা ও আঙ্কারা। সাম্প্রতিক সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের পর দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে এ বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, গত এক দশকে ধীরে ধীরে গড়ে ওঠা সামরিক সহযোগিতা এখন কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে পৌঁছাতে শুরু করেছে। যদিও সাম্প্রতিক সফরে আনুষ্ঠানিক কোনো প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই হয়নি, তবুও দুই দেশ প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন এবং বার্ষিক ‘টু প্লাস টু’ বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছে। এতে প্রতিরক্ষা সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে এই সহযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ড্রোন প্রযুক্তি। ২০২২ সালে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান বায়কার টেকনোলজির সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশ বায়রাকতার টিবি-২ যুদ্ধ ড্রোন সংগ্রহ শুরু করে। পরে এসব ড্রোন সেনাবাহিনীর কার্যক্রমে যুক্ত করা হয়। পাশাপাশি তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রকেটসানের তৈরি টিআরজি-৩০০ কাপলান গাইডেড রকেট সিস্টেমও বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে।

সামরিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ইতোমধ্যে তুরস্ক থেকে কোবরা সাঁজোয়া যান, মাইন-প্রতিরোধী যান, বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক নজরদারি রাডারসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। একই সঙ্গে তিন হাজারের বেশি বাংলাদেশি সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তুরস্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সাম্প্রতিক আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, ড্রোন, সাঁজোয়া যান, ট্যাংক এবং ইলেকট্রনিক প্রতিরক্ষা সরঞ্জাম যৌথভাবে উৎপাদনের বিষয়ে দুই দেশ আলোচনা করছে। এ ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এ সহযোগিতাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে সামরিক বিশ্লেষক মেজর (অব.) মো. এমদাদুল ইসলাম মনে করেন, তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে সহায়তা করবে এবং ভবিষ্যতে পাকিস্তান-চীনের যৌথ বিমান উৎপাদন মডেলের মতো একটি কাঠামো গড়ে উঠতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মতে, ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে অস্ত্রের উৎস বৈচিত্র্যময় করা বাংলাদেশের জন্য জরুরি। তুলনামূলক কম খরচে উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংগ্রহের পাশাপাশি উৎপাদন প্রযুক্তি অর্জন করলে দীর্ঘমেয়াদে দেশের প্রতিরক্ষা শিল্প উপকৃত হবে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যৌথ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার, বড় ধরনের বিনিয়োগ এবং দক্ষ জনবল গড়ে তোলার প্রয়োজন হবে। এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবুও সাম্প্রতিক আলোচনাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, বাংলাদেশ শুধু অস্ত্র ক্রেতা হিসেবেই নয়, বরং ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী দেশ হিসেবেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়।

অন্যদিকে তুরস্ক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান প্রতিরক্ষা বাজারে নিজেদের প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। ফলে দুই দেশের সম্পর্কের নতুন এই অধ্যায় ভবিষ্যতে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au