বাংলাদেশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা,

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী

  • 1:48 am - June 23, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। তাদের মূল দায়িত্ব হবে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষা প্রদান।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দেশে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, তবে কিছু এলাকায় অপতৎপরতার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই সেনা মোতায়েন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি একটি প্রতিরোধমূলক ও নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরজুড়ে দুই শতাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করা হবে। একই সঙ্গে রাজধানীর সব প্রবেশপথে কড়া নজরদারি, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে।

ডিএমপি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো রাজধানীকে কার্যত বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন এবং বহিরাগতদের ওপর কঠোর নজরদারি চালানো হবে।

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশা করছেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা নাশকতার চেষ্টা প্রতিহত করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au