বিশ্ব

বেলুচিস্তানে পাকিস্তানের ‘অপারেশন শাবান’, ছয় দিনে নিহত ১০৯

  • 5:56 pm - July 13, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
বেলুচিস্তানে পাকিস্তানের ‘অপারেশন শাবান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে ‘অপারেশন শাবান’ নামে সামরিক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই অভিযান এবং অন্যান্য নিরাপত্তা অভিযানে ছয় দিনে মোট ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ রোববার (১২ জুলাই) দেশটির প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত বেলুচিস্তানের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এর মধ্যে ‘অপারেশন শাবান’-এ নিহত হয়েছেন ৭১ জন, আর বাকি ৩৮ জন অন্যান্য পৃথক নিরাপত্তা অভিযানে নিহত হন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানের সময় বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান চালিয়ে কয়েক ডজন এম-৪ কারবাইন অ্যাসল্ট রাইফেল, সাবমেশিনগান, রকেট লঞ্চার, মোবাইল ফোন, বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ গোলাবারুদ ও গানপাউডার উদ্ধার করা হয়েছে।

গত ২ জুলাই বেলুচিস্তানের মাঙ্গি জেলার বাঁধ এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে হত্যা করে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। ওই হামলার পরই প্রদেশজুড়ে বড় পরিসরে ‘অপারেশন শাবান’ পরিচালনার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ।

তবে অভিযানে নিরাপত্তা বাহিনীরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর সূত্র অনুযায়ী, গত ছয় দিনে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর ৪২ সদস্য নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস বা পুলিশ বাহিনীর কতজন সদস্য রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বেলুচিস্তানে পরিচালিত এই যৌথ অভিযানে পাকিস্তান সেনাবাহিনী, সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস এবং বেলুচিস্তান পুলিশের সদস্যরা অংশ নিচ্ছেন।

১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্য থেকেই বেলুচিস্তানে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হয়। পাকিস্তান সরকার শুরু থেকেই এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে উল্লেখ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আসছে।

ইসলামাবাদ ও পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ভারতের সমর্থন পাচ্ছে। তবে ভারত দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করে আসছে।

আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র তৎপরতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি।

সূত্র: জিও নিউজ

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au