খেলা

বিশ্বকাপের ফাইনালে মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে ইয়ামাল, ‘স্বপ্নের ম্যাচ’ বললেন স্প্যানিশ তারকা

  • 5:46 pm - July 16, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুলাই- বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল এবার মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বকাপের ফাইনালে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী লড়াইকে ঘিরে বাড়ছে উত্তেজনা। আর সেই মহারণের আগে মেসির বিপক্ষে মাঠে নামার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। সেই প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফলে ফুটবলপ্রেমীদের চোখ এখন মেসি বনাম ইয়ামাল দ্বৈরথে।

ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে একটি পুরোনো ছবি। ২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য কর্মসূচিতে মাত্র ছয় মাস বয়সী লামিনে ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন তরুণ লিওনেল মেসি। সেই সময় কেউ কল্পনাও করেননি, একদিন বিশ্বকাপের ফাইনালে একই মঞ্চে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবেন তারা।

ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, তিনি অনেক দিন ধরেই মেসির বিপক্ষে খেলার স্বপ্ন দেখছেন। তার ভাষায়, এখন তিনি কিছুটা বড় হয়েছেন, মেসিরও বয়স বেড়েছে। ফিনালিসিমা ম্যাচ মাঠে না গড়ানোয় বিশ্বকাপের এই ফাইনালই তার কাছে মেসির বিপক্ষে খেলার সবচেয়ে বড় সুযোগ।

২০০৭ সালের সেই ফটোশুটটি হয়েছিল ইউনিসেফের সহযোগিতায় বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য কার্যক্রমের অংশ হিসেবে। লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি। সৌভাগ্যক্রমে নির্বাচিত পরিবারগুলোর একটি ছিল ইয়ামালের পরিবার। সেই স্মরণীয় ছবিটি এখন ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে।

এবার অবশ্য তাদের সাক্ষাৎ হবে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। দাতব্য অনুষ্ঠানের ফটোশুট নয়, বরং ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের ফাইনালে। একদিকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবেন কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে নিজের প্রথম বিশ্বকাপেই ইতিহাস গড়ার লক্ষ্য থাকবে তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। ফলে এই ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au