বিশ্ব

নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব, একজনের মৃত্যু; আক্রান্ত বেড়ে ৬৭

  • 6:52 pm - July 18, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ পর্যন্ত আরও ৬৭ জনের শরীরে এই ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং সম্ভাব্য দূষণের উৎসগুলোতে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে অন্তত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগটির বিস্তার ঠেকাতে স্বাস্থ্য কর্মকর্তারা আক্রান্ত এলাকাগুলোতে নিবিড় নজরদারি চালাচ্ছেন এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো পরীক্ষা করছেন।

বিশেষজ্ঞদের মতে, লিজিওনেয়ার্স রোগ মূলত লিজিওনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। এটি গুরুতর ধরনের নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ সৃষ্টি করতে পারে। সাধারণত দূষিত পানি বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, কুলিং টাওয়ার, ঝরনা কিংবা পানির ট্যাংক থেকে বাতাসে ছড়িয়ে পড়া অতি সূক্ষ্ম পানিকণার মাধ্যমে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। তবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে এ রোগ ছড়ায় না।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, লিজিওনেয়ার্স রোগে মৃত্যুহার প্রায় ৯ শতাংশ। তাই জ্বর, কাঁপুনি, পেশিতে ব্যথা, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ধূমপায়ী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই সংক্রমণ বেশি ঝুঁকিপূর্ণ।

এদিকে পানির নমুনা পরীক্ষায় লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার পর নিউইয়র্ক সিটির কর্তৃপক্ষ অন্তত ৭৬টি ভবনে বিশেষ জীবাণুমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। এই ভবনগুলোর মধ্যে বিশ্বের অন্যতম বিখ্যাত শিল্প জাদুঘর মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর একটি ভবনও রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভবনগুলোর পানির সরবরাহ ব্যবস্থা, কুলিং টাওয়ার এবং অন্যান্য জলভিত্তিক অবকাঠামো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে সংক্রমণ আরও ছড়িয়ে না পড়ে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি হোটেলে প্রথম বড় আকারে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। সে সময় আমেরিকান লিজিয়ন নামের সাবেক সেনাসদস্যদের একটি সম্মেলনে অংশ নেওয়া ৩৪ জন মারা যান। পরে সেই ঘটনার সূত্র ধরেই এই রোগের নামকরণ করা হয় লিজিওনেয়ার্স রোগ। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সময়ে সময়ে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই শাখার আরও খবর

জলবায়ু পরিবর্তনে খাদ্যনিরাপত্তা হুমকিতে, দুর্ভিক্ষের শঙ্কা

ভাস্কর দত্ত :  জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে খাদ্যনিরাপত্তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির কারণে জীবিকা হারাচ্ছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলোর…

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, যুদ্ধ নিয়ে হতাশা ও ক্ষোভের…

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ৬ পদক্ষেপ, বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে কার্বন…

বার্সেলোনার বড় ধাক্কা, এক মাস মাঠের বাইরে রদ্রি

চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে…

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au