বিশ্ব

শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

এখনও ঘরহীন হাজারো মানুষ

  • 6:59 pm - July 18, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
ভেনেজুয়েলায় ধসে পড়া ভবন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই-  দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছেন।

হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের জরুরি সহায়তা দেওয়া হয়েছে। তবে দুর্যোগের প্রভাব এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। বর্তমানে ১০৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ২৩৫ জন আশ্রয় নিয়ে আছেন। এছাড়া ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী আবাসনের বাইরে মানবেতর জীবন কাটাচ্ছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। বহু এলাকায় ঘরবাড়ি, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পুনর্বাসন কার্যক্রম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন মুহূর্তেই ধসে পড়ে এবং হাজারো মানুষ হতাহত হন। দুর্ঘটনার পরপরই বিভিন্ন দেশ উদ্ধার ও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। তবে এক মাস পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির ভয়াবহতা এবং মানবিক সংকট এখনো পুরোপুরি কাটেনি। সরকার উদ্ধার, পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যক্রম অব্যাহত রেখেছে।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au