রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, যুদ্ধ নিয়ে হতাশা ও ক্ষোভের…
মেলবোর্ন, ২০ জুলাই- কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের একই শুরুর একাদশ ধরে রেখেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের শুরুর একাদশ ঘোষণা করেছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রত্যাশিতভাবেই এই একাদশে কোনো চমক নেই।
কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যে দল নিয়ে মাঠে নেমেছিলেন, ফাইনালেও সেই একই একাদশে আস্থা রেখেছেন স্পেনের কোচ।
মিডফিল্ডে পেদ্রির পরিবর্তে ফাবিয়ান রুইজের ওপরই ভরসা রেখেছেন দে লা ফুয়েন্তে। রাইটব্যাকে থাকছেন পেদ্রো পোরো। আর আক্রমণভাগের পেছনে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় যথারীতি খেলবেন দানি ওলমো।
স্পেনের শুরুর একাদশ:
গোলরক্ষক: উনাই সিমন।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার: রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au