বিশ্ব

ককরোচ পার্টির ‘সংসদে চলো’ কর্মসূচি : পুলিশের লাঠিচার্জ, বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা

  • 8:23 pm - July 20, 2026
  • পঠিত হয়েছে:৫৫ বার

মেলবোর্ন, ২০ জুলাই: ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নিতে হাজারো বিক্ষোভকারী জন্তর মন্তরে জড়ো হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (২০ জুলাই) মেডিক্যাল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা (নিট) নিয়ে কথিত অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও তাদের সমর্থকেরা জন্তর মন্তর থেকে সংসদের দিকে পদযাত্রার প্রস্তুতি নেন।

পুলিশ বিক্ষোভকারীদের এগিয়ে যেতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

এর আগে রোববার দিল্লি পুলিশ ‘চলো সংসদ’ কর্মসূচির অনুমতি দেয়নি। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জন্তর মন্তর ও আশপাশের এলাকায় বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ পাঁচটি মেট্রো স্টেশন, রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়।

মেট্রো স্টেশনগুলো বন্ধ থাকায় রাজধানীতে সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। শত শত যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা পড়েন এবং অনেককে গন্তব্যে পৌঁছাতে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হয়। বিশেষ করে দিল্লির ব্যস্ততম ইন্টারচেঞ্জ স্টেশন রাজীব চকে প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ থাকায় সেখানে দীর্ঘ সারি ও ভিড়ের সৃষ্টি হয়।

সংসদের বর্ষাকালীন অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

মিরাজ শেখ নিখোঁজ: মানবাধিকার প্রতিশ্রুতির প্রথম বড় পরীক্ষায় বিএনপি

মেলবোর্ন, ২১ জুলাই: উপকূলীয় জেলে মিরাজ শেখের কথিত নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৪ সালের…

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি

মেলবোর্ন, ২১ জুলাই-  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের…

ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্র সফরে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

মেলবোর্ন, ২১ জুলাই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র…

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে যা উঠে এল

মেলবোর্ন, ২১ জুলাই- রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতিকে…

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

মেলবোর্ন, ২১ জুলাই- চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অ্যাডভোকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au