বাংলাদেশ

নড়াইলে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

  • 4:55 am - July 21, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
নড়াইলে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

মেলবোর্ন, ২১ জুলাই: নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম রবিউল ইসলাম (৩০)। তিনি ওই গ্রামের আতিয়ার সিকদারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বিকেল ৫টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের রবিউল ইসলামের ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। দ্রুত তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসিব আকবর জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের আলামত রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। শিশুটির চাচা মুজিবুর রহমান অভিযোগ করেন, রবিউল শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছেন। পরে মরদেহ কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au