বিশ্ব

ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: বাণিজ্যিক জাহাজে নিহত ৪ ভারতীয় নাবিক

  • 12:56 pm - July 21, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: বাণিজ্যিক জাহাজে নিহত ৪ ভারতীয় নাবিক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই-  ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় নাবিক গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কৃষ্ণসাগর অঞ্চলে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ভারতের গণমাধ্যম বরাতে জানা গেছে, বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় ওডেসা বন্দর ত্যাগের সময় ‘এমভি গোল্ডেন লিও’ নামের জাহাজটি হামলার শিকার হয়। গিনি-বিসাউয়ের পতাকাবাহী ভুট্টাবোঝাই জাহাজটিতে ভারতীয় ও সিরীয় নাগরিকসহ মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়। জাহাজটির মালিকানা মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান ওশান গ্রেস শিপিং লিমিটেডের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা, নিরীহ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা এবং আন্তর্জাতিক নৌচলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সঙ্গে ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস নিহত ও আহতদের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

ইউক্রেনীয় নৌবাহিনীর দাবি, রুশ বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। রাতভর পরিচালিত উদ্ধার অভিযানে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও জাহাজটির নয়জন ক্রু সদস্য এবং একজন মেরিন পাইলট নিহত হন।

ওডেসা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণসাগরে সাম্প্রতিক সময়ে সংঘটিত হামলাগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা। চলতি মাসে ওডেসা অঞ্চলে রুশ হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় আরও আটজনের মৃত্যু হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবং বেসামরিক নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনও ক্রমেই বড় ঝুঁকির মুখে পড়ছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au