সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…
মেলবোর্ন, ২১ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণ উদ্যোগের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা হরিদাস চন্দ্র (তরণী দাস) চেক জালিয়াতির একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। সোমবার (২০ জুলাই) ঢাকার অর্থঋণ আদালত-৪ এ রায় দেন। একই সঙ্গে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, একটি চেক জালিয়াতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় হরিদাস চন্দ্রকে এ দণ্ড দেওয়া হয়। নির্ধারিত অর্থদণ্ড অনাদায়ে তাকে প্রচলিত আইন অনুযায়ী অতিরিক্ত দণ্ড ভোগ করতে হবে।
এদিকে রায় ঘোষণার পরও গাইবান্ধার পলাশবাড়ীতে তার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সমর্থকরা। বিক্ষোভকারীরা দাবি করেন, হরিদাস চন্দ্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গুলো পুনর্বিবেচনা করা উচিত এবং তাকে মুক্তি দিতে হবে। হরিদাস চন্দ্র কয়েক বছর আগে গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। এরপর বিভিন্ন সময়ে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
বিস্তারিত আসছে…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au