অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

  • 1:42 pm - July 23, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের,

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) থেকে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রিত ব্যাংকিং সেবা চালু করে। এর মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (এপিএসি) অঞ্চলে অস্ট্রেলিয়াই রেভলুটের প্রথম লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকিং বাজারে পরিণত হয়েছে।

  • নতুন এই কার্যক্রমের ফলে অস্ট্রেলিয়ায় রেভলুটের ১০ লাখেরও বেশি গ্রাহক এবং হাজারো ব্যবসায়িক প্রতিষ্ঠান ধাপে ধাপে নতুন লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকিং সেবায় স্থানান্তরিত হবে। এই ব্যবস্থায় যোগ্য গ্রাহকদের আমানত অস্ট্রেলিয়ার ফাইন্যান্সিয়াল ক্লেইমস স্কিমের আওতায় সর্বোচ্চ আড়াই লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত সুরক্ষা পাবে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ব্যাংকিং খাতে কমনওয়েলথ ব্যাংক, ওয়েস্টপ্যাক, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (এনএবি) এবং এএনজেড এই চারটি বড় ব্যাংকের আধিপত্য রয়েছে। রেভলুটের আগমনের ফলে গ্রাহকদের সামনে নতুন একটি ব্যাংকিং বিকল্প তৈরি হলো এবং প্রচলিত ব্যাংকগুলোর জন্য শক্তিশালী প্রতিযোগীর আবির্ভাব ঘটল।

লন্ডনভিত্তিক রেভলুট বর্তমানে বিশ্বের ৭ কোটি ৫০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। গত বছর প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। ডিজিটাল আর্থিক সেবা থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রমে সম্প্রসারণের অংশ হিসেবেই অস্ট্রেলিয়ায় এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

রেভলুট জানিয়েছে, আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় পণ্য উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং স্থানীয় জনবল নিয়োগে প্রায় ৪০ কোটি অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করা হবে। বর্তমানে দেশটিতে প্রতিষ্ঠানটির প্রায় ১২০ জন কর্মী রয়েছেন। আগামী ১৮ মাসের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে প্রায় ১৪৫ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

রেভলুটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিক স্টোরনস্কি বলেন, অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে অস্ট্রেলিয়ার গ্রাহকদের আরও আধুনিক, নিরাপদ এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

বার্সেলোনার বড় ধাক্কা, এক মাস মাঠের বাইরে রদ্রি

চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে…

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au