বিশ্ব

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

  • 3:26 am - July 23, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার
অনশনরত সোনম ওয়াংচুক। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন ভারতের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। অন্যথায় তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে ওয়াংচুক এ শর্তের কথা উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, সরকারের কাছ থেকে তিনি একটি স্পষ্ট, লিখিত ও দ্ব্যর্থহীন আশ্বাস চান যে আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক কিংবা প্রতিশোধমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন অব্যাহত রাখবেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

চিঠিতে ওয়াংচুক আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে। তাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে অপরাধ হিসেবে দেখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

গত শনিবার দিল্লির জন্তর মন্তরে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে সোনম ওয়াংচুককে পুলিশ সরিয়ে নেয়। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ঘোষিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) কর্মসূচির অংশ হিসেবে টানা তিন সপ্তাহ ধরে অনশন করছিলেন। তবে পুলিশ তাঁকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নেওয়ার পরও অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে গুরগাঁওয়ের বেসরকারি মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি অনশন অব্যাহত রেখেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তার অনশনের ২৫তম দিন চলছে।

সোনম ওয়াংচুকের এই অবস্থানকে কেন্দ্র করে ভারতে প্রশ্নফাঁস ইস্যু, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর দাবি, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের দমনমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au