বিশ্ব

ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, পরমাণু শক্তি অর্জনে যাত্রা শুরু সৌদির

  • 11:24 pm - July 23, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ছবি : ব্লুমবার্গ

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তির মাধ্যমে দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণের পথ উন্মুক্ত হলো। এ ঘটনাকে সৌদি আরবের পরমাণু শক্তি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন জ্বালানি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান একটি ‘দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তি’ (Bilateral Safeguards Agreement) এবং একটি ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’ (Peaceful Nuclear Cooperation Agreement) স্বাক্ষর করেছেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের বেসামরিক পারমাণবিক অবকাঠামো, গবেষণা সুবিধা এবং ভবিষ্যৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় সরাসরি অংশ নিতে পারবে। এর ফলে সৌদি আরব দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে।

তবে চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। বিশেষ করে সৌদি আরব ভবিষ্যতে নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের (Uranium Enrichment) অধিকার পাবে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

চুক্তিটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন যুক্তরাষ্ট্র ইরানকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত বা বন্ধ করতে বিভিন্ন কূটনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। ফলে একই সময়ে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব দীর্ঘদিন ধরেই তাদের জ্বালানি খাতকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে এবং ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নে বিকল্প জ্বালানি উৎস উন্নয়নের চেষ্টা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন আলোচনারও জন্ম দিতে পারে।

 

এই শাখার আরও খবর

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au