বাংলাদেশ

দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার

  • 3:23 am - July 24, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ।ফাইল ছবি

মেলবোর্ন, ২৪ জুলাই: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন। চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা স্পিকারের আগামী রোববার দেশে ফেরার কথা থাকলেও সফরসূচি পরিবর্তন করে শুক্রবার দুপুরে তাঁর ঢাকায় পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে বৃহস্পতিবার সেই সূচি পরিবর্তন করা হয়।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলমান রয়েছে। এর মধ্যেই স্পিকারের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নতুন করে নানা জল্পনা তৈরি করেছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আগামীকালের কর্মসূচি জানাতে গিয়ে বলা হয়, থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সংবিধানে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এদিকে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।”

 

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au