বিশ্ব

দিল্লির বিক্ষোভ

রাহুল গান্ধীর বিক্ষোভকে ‘রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা’ বললেন সোনম ওয়াংচুকের স্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাহুল গান্ধী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা। কর্মসূচি চলাকালে পুলিশ রাহুল গান্ধীকে আটক করলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি আহত হন বলে কংগ্রেস দাবি করে।

  • 3:16 am - July 24, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
রাহুল গান্ধীর বিক্ষোভকে ‘রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা’ বললেন সোনম ওয়াংচুকের স্ত্রী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই: যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সরাসরি না দাঁড়িয়ে প্রধান মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করায় কংগ্রেসের সমালোচনা। আন্দোলনকে ‘সম্পূর্ণ অরাজনৈতিক’ দাবি। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিকে ‘রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন পরিবেশ আন্দোলন কর্মী ও শিক্ষক সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে গীতাঞ্জলি অ্যাংমো বলেন, ২১ জুলাই অনুষ্ঠিত ওই কর্মসূচি ছিল ‘অসৎ ও রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা’। তার মতে, কংগ্রেস নেতাদের উচিত ছিল যন্তর মন্তরে অবস্থানরত শিক্ষার্থীদের পাশে গিয়ে সরাসরি সংহতি প্রকাশ করা, বিষয়টিকে রাজনৈতিক কর্মসূচিতে রূপ না দেওয়া।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল এখন সোনম ওয়াংচুকের আন্দোলন ও তার জনপ্রিয়তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তবে সাধারণ মানুষ ও তরুণ সমাজ এখন অনেক বেশি সচেতন এবং তারা এমন রাজনৈতিক কৌশল সহজে গ্রহণ করবে না।

গীতাঞ্জলি বলেন, “জনগণকে আর বোকা বানানো সম্ভব নয়। এটি একটি সচেতন ভারত। আন্তরিকতাহীন রাজনৈতিক আচরণ তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করবে।”

গত সপ্তাহে দিল্লির যন্তর মন্তর থেকে পুলিশ সরিয়ে দেওয়ার পরও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার তার অনশন ২৬তম দিনে পৌঁছেছে। আদালতের অনুমতি পাওয়ার পর তাকে সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গীতাঞ্জলি অ্যাংমো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। তার ভাষায়, “আমাদের কাছে কোনো সরকারি বা বিরোধী দল নেই। আমাদের কাছে সংসদই সর্বোচ্চ প্রতিষ্ঠান। আমরা চাই সংসদ শিক্ষাকে একটি মৌলিক জাতীয় ইস্যু হিসেবে বিবেচনা করুক।” তবে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ নাগরিক হিসেবে যে কেউ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে পারেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাহুল গান্ধী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা। কর্মসূচি চলাকালে পুলিশ রাহুল গান্ধীকে আটক করলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি আহত হন বলে কংগ্রেস দাবি করে।

এদিকে অনশন ভাঙার আগে নতুন একটি শর্ত দিয়েছেন সোনম ওয়াংচুক। তিনি দাবি করেছেন, ২০ জুলাইয়ের পদযাত্রায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যেন প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা না নেয়, সে বিষয়ে সরকারকে নিশ্চয়তা দিতে হবে। তবে এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে দাবি তিনি তুলেছিলেন, সাম্প্রতিক অবস্থানে সেটি আর উল্লেখ করেননি। ওয়াংচুক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রীর বিষয়ে তার উদ্বেগ বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।

 

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au