বিশ্ব

সিজেপির বিক্ষোভ, দিল্লিতে ইন্টারনেট বন্ধ

  • 12:42 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
সিজেপির বিক্ষোভ, দিল্লিতে ইন্টারনেট বন্ধ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে কনট প্লেস ও যন্তর মন্তর সংলগ্ন এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট ও কিছু মোবাইল যোগাযোগসেবা বন্ধ রাখা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত যন্তর মন্তরের চারপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ডেটা ব্যবহার করা সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিজেপির ডাকা বিক্ষোভের কারণে কনট প্লেস, যন্তর মন্তর এবং আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, আধাসামরিক বাহিনী এবং নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করায় নগরজুড়ে যানবাহনের চাপ আরও বেড়ে যায়।

কর্তৃপক্ষের ভাষ্য, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধের লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সিজেপির আন্দোলনের কারণে দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আন্দোলনকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলো।

সুত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au