বিশ্ব

নতুন শিক্ষামন্ত্রী

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

প্রশ্নফাঁস রুখতে সংসদে বিল পাশ হবে সোমবার

  • 4:45 am - July 26, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, আগামী সোমবার সংসদে পেশ হবে সেটি।

অন্য দিকে, ধর্মেন্দ্রের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে দিল মোদী সরকার। জানা গিয়েছে, সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্‌জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। সংশোধনী এই বিলটি পেশের পরই সংসদে আলোচনার জন্য সদস্যদের আহ্বান করবেন মন্ত্রী।

এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্রের ইস্তফা।

শুধু দিল্লি নয়, গোটা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে। কেন্দ্রের সঙ্গে দু’দফা বৈঠকেও একই দাবি জানিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার তৃতীয় দফার বৈঠকের আগেই আচমকা ইস্তফা দেন ধর্মেন্দ্র। তার পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সিজেপি জানায়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই যন্তর মন্তর থেকে ধর্না তুলে নিচ্ছে।

অন্য দিকে, ধর্মেন্দ্রের ইস্তফার পর তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে শনিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, আপাতত শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ জোশীকে। বর্তমানে কেন্দ্রের খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলান তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রহ্লাদকেই শিক্ষামন্ত্রী করা হল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au