ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ২ আগস্ট: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুরে একটি শপিংমল সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুপুর আড়াইটার দিকে একটি রেস্টুরেন্টের কাছ থেকে প্রথম গুলির শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হাতে রাইফেল নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন। পরে তিনি পার্কিং লটের দিকে গিয়ে উপস্থিত মানুষের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে টুইন ফলস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার অভিযানের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জানায়, হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এরপর পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়।
এক সংবাদ সম্মেলনে টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস বলেন, হামলাকারী নিহত হওয়ায় জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে হামলাকারীর পরিচয়, তার উদ্দেশ্য এবং হামলার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
ঘটনার পর শপিংমল ও আশপাশের এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার কিছু অংশে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার ভিডিও ও তথ্য থাকলে তা তদন্তকারীদের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au