বাংলাদেশ

ঢাকায় মাদ্রাসার বাথরুমে মিলল শিক্ষার্থীর লাশ

  • 4:21 am - August 04, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
মরদেহের প্রতীকী ছবি

মেলবোর্ন, ৪ আগস্ট: ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জোড়া খাম্বা এলাকার রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদরাসার তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম ইসলাম শেখের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোশন গ্রামে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে থেকে তিনি রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদরাসায় লেখাপড়া করতেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, সোমবার দুপুরে নাঈম নামাজের জন্য অজু করতে মাদরাসার বাথরুমে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাইরে না আসায় শিক্ষকরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে নিজের পরনের পাঞ্জাবি গলায় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে দ্রুত তাকে নিচে নামানো হয়।

খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তখন শিক্ষার্থীকে নিচে শায়িত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আমজাদ হোসেন বলেন, ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ বা অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

ঢাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকায় পৃথক তিনটি স্থানে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনার পর রামপুরা ও…

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ঢাকার গুরুত্বপূর্ণ কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে…

পার্থে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার একজন

অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণাঞ্চলে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের হোমিসাইড ইউনিট। এ ঘটনায় শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার স্থানীয়…

নিরপরাধ সিডনি বাসিন্দা হত্যায় বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার সিডনিতে ভুল পরিচয়ের শিকার হয়ে এক নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময়…

ফ্লিকের বার্সেলোনার কাছে রিয়ালের গোলের রেকর্ড হারানোর শঙ্কা

লা লিগায় দুর্দান্ত ছন্দে ছুটছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। মৌসুমের প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে কাতালান ক্লাবটি। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮ বার বল পাঠিয়েছে…

ঢাকায় রোববার ‘লকডাউন’, আগের রাতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের রাজধানী ঢাকায় রোববার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন যুবলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে একাধিক বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au