বিনোদন

বিজয়ের বিরুদ্ধে করা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

  • 3:02 am - August 08, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট- দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিল অভিনেতা ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান সঙ্গীতা। পরে আদালত তাঁর আবেদন গ্রহণ করে মামলার কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য মতবিরোধের কথা উল্লেখ করার পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে থাকা বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন তিনি।

মামলাটির শুনানি কয়েক দফা পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে জানান, তিনি মামলাটি প্রত্যাহার করতে চান। এরপর পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গত মাসে বিজয় ও সঙ্গীতা কেউই আদালতে সশরীরে উপস্থিত হতে পারেননি। তাঁদের আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ নেওয়া দুজনের জন্যই কঠিন হয়ে পড়ছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গীতা আনুষ্ঠানিকভাবে আবেদন প্রত্যাহার করায় আদালত সেটি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

১৯৯৯ সালে বিয়ে

থালাপতি বিজয় ও সঙ্গীতা সোর্নালিঙ্গম ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিয়ে করেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০২৩ সালে বিজয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসভা ও অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় এ বিষয়ে দুজনের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

পরবর্তী সময়ে ২০২৫ সালে টিভিকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।এবার বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের ঘটনায় বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের জল্পনা নতুন মোড় নিয়েছে।

এই শাখার আরও খবর

ভিসা আবেদনে বিভ্রান্তিকর তথ্য, ২ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি অলরাউন্ডার

মেলবোর্ন, ৮ আগষ্ট- ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন হামজা নজর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজের স্কোয়াডেও…

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, ‘আস্থা ভেঙে পড়েছে’ ফিফপ্রোর

মেলবোর্ন, ৮ আগষ্ট- বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন প্রতিষ্ঠান গঠন করে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর…

সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশে আইএসআইয়ের প্রভাবের অভিযোগ নিয়ে যা বলছে পাকিস্তান

মেলবোর্ন, ৮ আগষ্ট- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করছে বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ…

মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ২

মেলবোর্ন, ৮ আগষ্ট- ঢাকার মিরপুর-১১ নম্বরে প্রাইভেট কার থেকে নেমে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা ও মাছের…

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন

মেলবোর্ন, ৮ আগষ্ট- ঢাকার বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নতুন একটি তথ্য সামনে এসেছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী…

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের বাউলশিল্পী পেহেলী ভৈরবীর

মেলবোর্ন, ৮ আগষ্ট- বাউল ও লোকসংগীতের মঞ্চে নিজের পরিচিতি তৈরি করছিলেন মাত্র ১৭ বছর বয়সী পেহেলী ভৈরবী। মাজার ও ওরসের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au