বিশ্ব

হিমাচলে বাস উলটে নিহত ৮

  • 5:06 pm - August 08, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
হিমাচলে বাস উলটে নিহত ৮।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট: ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বাস উল্টে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমর প্রতিবেদনের বরাতে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) সকালে চাম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানান, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বাসটি বৈরাগড় থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালুঞ্জ মোড় এলাকায় পৌঁছালে কোনো কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এরপর সেটি নিচে থাকা আরেকটি সড়কে গিয়ে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। বাসটি নিচের সড়কে পড়ে যাওয়ার পর কয়েকজন যাত্রী বাসটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধারকাজে সহযোগিতা করার পাশাপাশি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), হোমগার্ড, ফায়ার সার্ভিস এবং রাজস্ব বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং কী কারণে সেটি সড়ক থেকে নিচের আরেকটি সড়কে পড়ে যায়, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au