বিশ্ব

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

  • 4:06 pm - September 27, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
দুর্ঘটনার কবলে হেলিকপ্টার।ছবিঃ সংগৃহীত

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কুইবেকের প্রাদেশিক পুলিশ সার্ভিস স্যুরেতে দ্যু কুইবেক জানিয়েছে, শনিবার দুপুর আড়াইটার কিছু পর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পায় তারা। হাইওয়ে ১০-এর কাছে র‍্যাং দেজ একোসকট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হেলিকপ্টারটিতে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটিতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না, কিংবা অন্য কোনো কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুইবেক পুলিশের মেজর ক্রাইমস ইউনিট দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করবে। পাশাপাশি কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তকারীরাও ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পরই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এবং দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি স্পষ্ট হবে।

সুত্রঃ আনাদোলু নিউজ

এই শাখার আরও খবর

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au