বাংলাদেশ

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-প্রধান পরাগ জৈন

  • 11:10 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-প্রধান পরাগ জৈন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সরকারি সফরে তিনি বাংলাদেশে এসেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে তাঁর সফর সম্পর্কে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।

তাঁর নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ে টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগের মধ্যে ‘র’-প্রধানের ঢাকায় সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা, সীমান্ত, সন্ত্রাসবাদ, গোয়েন্দা সহযোগিতা এবং দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে তাঁর সফর গুরুত্বপূর্ণ হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

তবে সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য কী, কোন কোন বিষয়ে আলোচনা হবে এবং বাংলাদেশের কোন কোন কর্মকর্তা বা সংস্থার সঙ্গে পরাগ জৈনের বৈঠক হওয়ার কথা রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বাড়তে দেখা গেছে। দুই দেশের সম্পর্কের বিভিন্ন জটিলতা আলোচনার মাধ্যমে নিরসন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের উদ্যোগের মধ্যেই ‘র’-প্রধানের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরটি সরকারি পর্যায়ের সমন্বয়ের অংশ হিসেবেই হচ্ছে। তবে বৈঠক বা আলোচনার বিষয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য না দেওয়ায় প্রতিনিধি দলের সফরের এজেন্ডা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরাগ জৈনের সফর কতদিনের এবং সফর শেষে তিনি কবে ঢাকা ছাড়বেন, সে বিষয়েও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au