বাংলাদেশ

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-যাত্রীরা

  • 12:54 am - August 15, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে বন্ধ থাকা একটি সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির পার্কিং দেখা যায়।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- তীব্র এলএনজি সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব কটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গত বুধবার থেকে এ পরিস্থিতি তৈরি হওয়ায় তিন দিন ধরে জেলার ফিলিং স্টেশনগুলো কার্যত বন্ধ। এতে সিএনজি অটোরিকশা ও অন্যান্য গ্যাসচালিত যান চলাচল কমে গেছে। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার পর থেকে স্টেশনগুলোতে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গত বুধবার (১২ আগস্ট) থেকে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।ছবি: সংগৃহীত

জেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনে আগে প্রতিদিন প্রায় ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। যদিও এসব স্টেশনের দৈনিক চাহিদা প্রায় এক লাখ ঘনমিটার।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম ছিল। সাধারণত ১৫ পিএসআই চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও তখন মাত্র ৩ থেকে ৪ পিএসআই চাপে সরবরাহ করা হচ্ছিল।

এরপর বুধবার সরবরাহ আরও কমিয়ে দেওয়া হলে একপর্যায়ে সব ফিলিং স্টেশনেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্যাস নিতে আসা সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। গ্যাস না পেয়ে অনেক চালক গাড়ি পার্কিং করে রেখে দেন।

এলপিজি সিলিন্ডার দিয়ে স্বল্প সংখ্যক অটোরিকশা চললেও ভাড়া নিচ্ছে প্রায় দ্বিগুণ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।ছবি: সংগৃহীত

কমেছে সিএনজি অটোরিকশার চলাচল

গ্যাসের সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও মহাসড়কে সিএনজি অটোরিকশার চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু চালক বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার ব্যবহার করে অটোরিকশা চালাচ্ছেন। তবে এতে বেড়েছে যাত্রীভাড়া।

শহরের কুমারশীল মোড় থেকে নন্দনপুর বিসিক শিল্পনগরীতে যাওয়ার জন্য এক ঘণ্টা অপেক্ষার পর একটি সিএনজি অটোরিকশা পেয়েছেন মেহেদী নামের এক যাত্রী।

তিনি জানান, ওই পথে নিয়মিত ভাড়া ৪০ টাকা হলেও চালক ৮০ টাকা দাবি করেন। পরে দরকষাকষির পর ৭০ টাকায় যেতে রাজি হন চালক।

জনি মিয়া নামের এক সিএনজি অটোরিকশাচালক জানান, তিনি কুমারশীল মোড় থেকে সরাইল-বিশ্বরোড মোড় রুটে গাড়ি চালান। এই পথে নিয়মিত শেয়ার ভাড়া ৫০ টাকা। গ্যাস সংকটের কারণে বুধবার থেকে তিনি ৭০ টাকা ভাড়া নিচ্ছিলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার ব্যবহার করে অটোরিকশা চালাতে হচ্ছে। ফলে এখন যাত্রীদের কাছ থেকে ৯০ টাকা ভাড়া নিতে হচ্ছে।

রোববার বা সোমবার গ্যাস সরবরাহের আশা

ফাহাত ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, বুধবার থেকে তাঁদের স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে যানবাহনে গ্যাস দিতে না পারায় ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আগামী রোববার (১৬ আগস্ট) অথবা সোমবার থেকে গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে বলে তিনি জানান।তবে গ্যাস সংকট কবে পুরোপুরি কাটবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

কোম্পানিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বলেন, এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সংকট কবে নাগাদ কাটবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

এই শাখার আরও খবর

মুর্শিদাবাদে চার শিশুকে হাঁসুয়া দিয়ে কোপ, নিহত ৩, সংকটাপন্ন ১

মেলবোর্ন, ১৫ আগষ্ট- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতিতে চার শিশুর ওপর ধারালো হাঁসুয়া নিয়ে হামলার ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শিশু…

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, ‘চরম অব্যবস্থাপনা ও অবহেলার ফল: জি-স্কপ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য…

অস্ট্রেলিয়ার জিএসটি ব্যবস্থায় ২৩ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সমালোচনার মুখে সরকার

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার পণ্য ও সেবা কর বা জিএসটি বণ্টনব্যবস্থা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। দেশটির উৎপাদনশীলতা কমিশনের এক অন্তর্বর্তী পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৮…

শাহজালালের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে বিমানে ৩১ রাউন্ড গুলি, দিল্লিতে ধরা পড়ল ব্যবসায়ীর ব্যাগ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলি নিয়ে একটি ব্যাগ কীভাবে বিমানে উঠল, তা নিয়ে গুরুতর প্রশ্ন…

আফগানিস্তানে ২৪ লাখ মেয়েকে মাধ্যমিক শিক্ষায় বাধা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক…

ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে একটানা ২৫০ দিনের বেশি সময় ধরে বসবাস করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য, যেখানে তারা খাদ্যসংকট,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au