মুর্শিদাবাদে চার শিশুকে হাঁসুয়া দিয়ে কোপ, নিহত ৩, সংকটাপন্ন ১
মেলবোর্ন, ১৫ আগষ্ট- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতিতে চার শিশুর ওপর ধারালো হাঁসুয়া নিয়ে হামলার ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শিশু…
মেলবোর্ন, ১৫ আগষ্ট- চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সংগঠনটি ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয়, বরং চরম অব্যবস্থাপনা, অবহেলা ও দায়মুক্তির ফল বলে দাবি করেছে।
শুক্রবার এক বিবৃতিতে জি-স্কপের যুগ্ম সমন্বয়কারী বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান চৌধুরী এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে সংগঠনটির নেতারা নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, দেশের বিভিন্ন শিল্প খাতে এখনো শ্রমিকদের জীবন ও কর্মক্ষেত্রের নিরাপত্তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরই ধারাবাহিকতায় ভাটিয়ারীর জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটেছে।
জি-স্কপের অভিযোগ, কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, গ্যাসের উপস্থিতি পরীক্ষা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং জরুরি উদ্ধারব্যবস্থার ঘাটতি থাকলে এমন প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। তাই ঘটনাটিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম চালানো হলে এ ধরনের প্রাণহানি ঠেকানো কঠিন। বিশেষ করে জাহাজভাঙা শিল্পে বিষাক্ত ও দাহ্য গ্যাস, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজ করতে হয়। এ কারণে এ খাতে নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে জি-স্কপ। একই সঙ্গে তদন্তে কারও দায়িত্বে অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিক, ব্যবস্থাপক ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি পরিবারের অন্তত একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে। আহত শ্রমিকদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া জাহাজভাঙা শিল্পসহ দেশের সব ঝুঁকিপূর্ণ শিল্পকারখানায় আন্তর্জাতিক মানের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর করার আহ্বান জানিয়েছে জি-স্কপ।
সংগঠনটির নেতারা বলেন, শ্রমিকের জীবন কোনোভাবেই মুনাফার চেয়ে কম মূল্যবান নয়। শ্রমিকরা প্রতিদিন নিজেদের শ্রম দিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন। তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জি-স্কপ। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সংগঠনটি সোচ্চার থাকবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au