বাংলাদেশ

ফরিদপুরে মন্দিরের তালা ভেঙে ২২ কেজি ওজনের দুটি পিতলের মূর্তি চুরি

  • 2:03 pm - August 18, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া মূর্তি দুটির মোট ওজন প্রায় ২২ কেজি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: ফরিদপুরের নগরকান্দা উপজেলা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া মূর্তি দুটির মোট ওজন প্রায় ২২ কেজি। রোববার রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৬টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, উপজেলা বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরে রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। চুরি হওয়া মূর্তিগুলো উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের দরজায় তালা লাগিয়ে পাশের বাসায় চলে যান মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী, বয়স ৩০ বছর। এরপর রাত সাড়ে ১২টার দিকে তিনি একবার মন্দিরটি পরিদর্শন করেন। তখন মন্দিরের সবকিছু স্বাভাবিক ছিল বলে জানা গেছে। পরে তিনি আবার নিজের বাসায় ফিরে যান।

সোমবার ভোর ৬টার দিকে পূজা দিতে মন্দিরে যান রমা চক্রবর্তী। এ সময় তিনি দেখতে পান, মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে ভেতরে গিয়ে মন্দিরে রাখা দুটি পিতলের মূর্তি দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের সদস্যদের বিষয়টি জানানো হয়। তাঁদের সঙ্গে আলোচনা করে সেবায়েত রমা চক্রবর্তী নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি রণদা প্রসাদ সরকার বলেন, সেবায়েতের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যবর্তী কোনো একসময় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বা ব্যক্তিরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূর্তি দুটি নিয়ে যায়। চুরি হওয়া মূর্তি দুটির মোট ওজন প্রায় ২২ কেজি বলে তিনি জানান।

চুরির ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। মন্দিরের নিরাপত্তাব্যবস্থা এবং রাতের সময় সেখানে পর্যাপ্ত নজরদারি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে চুরির সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা মন্দিরে প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

নয়টি গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া,হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লেগে আহত হওয়ার দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নূর হোসেন নামের এক যুবক।…

বাথরুমে পড়ে মারা গেলেন প্রখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত

বলিউডের গ্যাংস্টার ড্রামা ও অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত পরিচালক সঞ্জয় গুপ্ত মারা গেছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে বাথরুমে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর তাঁর…

ঘরে ঘরে শিক্ষার্থীদের কান্না, শুধু ইংরেজিতেই ফেল আড়াই লাখ

ওটিএন বাংলা রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর ঘরে নেমে এসেছে হতাশা। প্রত্যাশিত ফল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। কেউ…

সুনামগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত…

হুমকির অভিযোগে এলাকা ছাড়লেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার পর হুমকির মুখে এলাকা ছেড়েছেন তার বোন হেনা বেগম। আতঙ্কে…

নেভিগেশনব্যবস্থা উন্নত করতে মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au