১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে
মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…
মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চিকিৎসকের নাম হাসিবুর। তিনি রোগী দেখতে জলসিঁড়ি এলাকার একটি ফার্মেসিতে যাওয়ার পথে অপহরণের শিকার হন বলে জানা গেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি এলাকার মাস্টার ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোডে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় এক চালক তাকে জলসিঁড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসে উঠতে বলেন।
গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বিশ্বাস করে চিকিৎসক গাড়িটিতে ওঠেন। তবে গাড়িতে ওঠার পরপরই ভেতরে থাকা একদল ব্যক্তি তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা জোরপূর্বক তার হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে।
পরে অপহরণকারীরা চিকিৎসক হাসিবুরের পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনও কেড়ে নেয় তারা।
অভিযোগ অনুযায়ী, চিকিৎসকের মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা।
এরপর রাতের কোনো একসময় চিকিৎসককে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখানে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এদিকে ওই রাতে পূর্বাচল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন রাজউক আনসার গার্ডের একটি দল। নির্জন জঙ্গল দিয়ে যাওয়ার সময় তারা ঝোপঝাড়ের ভেতর থেকে এক ব্যক্তির গোঙানির শব্দ শুনতে পান।
শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে তারা হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় চিকিৎসক হাসিবুরকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোগী দেখতে যাওয়ার পথে পরিকল্পিতভাবে চিকিৎসককে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে সংঘবদ্ধ অপরাধী চক্রটি। মুক্তিপণ আদায়ের পাশাপাশি তার মোবাইল ব্যাংকিং হিসাব থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে নির্জন এলাকায় ফেলে যায় তারা।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au