বাংলাদেশ

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

  • 5:43 pm - August 20, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধও ওই এলাকায় চলছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে মাদক পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও ওই এলাকায় চলছে।

তিনি বলেন, সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ এবং জ্বালানি সংকটসহ দেশের সামনে আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সেনাপ্রধান বলেন, ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। এর মাধ্যমে তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তিদের এনডিসিতে এনে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করা হয়। একইভাবে এ ধরনের কোর্সও অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা থেকে উপকৃত হয়।

তিনি বলেন, কোর্সে অংশ নেওয়া অভিজ্ঞ ব্যক্তিরা দেশের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি নীতি ও আইন প্রণয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অংশগ্রহণকারীদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আল্লাহ তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়েছেন। তাঁরা নিজ নিজ ক্ষেত্রে সফল। তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

এনডিসির ক্যাপস্টোন কোর্সে বিভিন্ন পেশার ৩৭ জন অংশগ্রহণ করেন উল্লেখ করে তিনি বলেন, অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এখানে অভিজ্ঞতার একটি চমৎকার সমাবেশ ঘটেছে। বিভিন্ন পেশা ও প্রতিষ্ঠানের মানুষের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক জ্ঞান আরও সমৃদ্ধ হয়েছে।

কোর্সটি সফলভাবে পরিচালনার জন্য এনডিসির কমান্ড্যান্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান সেনাপ্রধান। ভবিষ্যতেও এ ধরনের কোর্স অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্যাপস্টোন কোর্সের মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, তা ভবিষ্যতে আরও ভালো সমন্বয় ও সহযোগিতার সুযোগ তৈরি করতে পারে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞানসম্পন্ন মানুষ যখন একসঙ্গে কাজ করেন, তখন একটি সমন্বিত শক্তি তৈরি হয়। এই সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জাতীয়ভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

এই শাখার আরও খবর

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au